,

নগরীর কান্দিরপাড়ে ছাত্রদলের সাথে পুলিশের সংর্ঘষ, ৬ পুলিশসহ আহত ১২ (ভিডিওসহ)

আজকের কুমিল্লা ডট কম :
January 1, 2018
news-image

স্টাফ রিপোর্টারঃ
কুমিল্লা নগরীতে ছাত্রদলের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আনন্দ মিছিল বের হলে নেতাকর্মীদের সাথে পুলিশের সাথে সংঘর্ষ হয় । এ সময় ৬ পুলিশ সদস্যসহ ১২ জন আহত হয় ।

সোমবার (১ জানুয়ারি) বিকেলে কান্দিরপাড়ের জেলা বিএনপি কার্যালয় থেকে আনন্দ মিছিল বের হলে এ সংঘর্ষের ঘটনা ঘটে।

জেলা ও মহানগর ছাত্রদল নেতাকর্মীদের সূত্রে জানা যায়, পুলিশের বাধা উপেক্ষা করে কুমিল্লা জেলা ও মহানগর ছাত্রদল আনন্দ মিছিল বের করে। মিছিলটি কান্দিরপাড় পৌছানোর পর পুলিশে তাদের বাঁধা দিলে ছাত্রদলের সাথে পুলিশের সংর্ঘষ হয়।

পুলিশ তাদের ছত্রভঙ্গ করার জন্য লাঠিচার্জ করে এবং ২৭ রাউন্ড রাবার বুলেট ছুড়ে। এ সময় ৬ পুলিশ সদস্য ও ৬ জন ছাত্রদল কর্মী আহত হয়। ঘটনার সাথে জড়িত থাকার সন্দেহে ৫ জনকে আটক করে পুলিশ।

কোতয়ালী থানার ইন্সপেক্টর (তদন্ত) সালাহ উদ্দিন জানান, আমরা কয়েকজনকে ধরে এনেছি। তাদের জিজ্ঞাসাবাদ চলছে। তদন্ত সাপেক্ষে তাদের গ্রেফতার দেখানো হবে।