,

নাঙ্গলকোটে রেললাইনে অজ্ঞাত বৃদ্ধার লাশ উদ্বার

আজকের কুমিল্লা ডট কম :
July 15, 2019
news-image

 

অনলাইন ডেস্কঃ
কুমিল্লার নাঙ্গলকোটে রেললাইনের পাশ থেকে ৬৫ বছরের এক বৃদ্ধার লাশ উদ্ধার করেছে লাকসাম জিআরপি পুলিশ।

সোমবার (১৫ জুলাই) নাঙ্গলকোট পৌরসভার ১নং ওয়ার্ড বেতাগাঁও উত্তর পাড়া রেললাইনের পাশ থেকে লাশটি উদ্ধার করা হয়।

রেলের কাজে নিয়োজিত শ্রমিক রুহুল আমিন ও মোরশেদ আলম জানান, ঢাকা-চট্টগ্রাম রেললাইনের নাঙ্গলকোটের বেতাগাঁও নামকস্থানে রেললাইনের পূর্ব পাশে ৬৫ বছরের এক বৃদ্ধার লাশ পড়ে থাকতে দেখি। ওই বৃদ্ধার মাথায় ও কোমরে আঘাতের চিহ্ন রয়েছে। ট্রেনের ধাক্কা না অন্য কোনও আঘাত তারার বোঝা যায়নি”

নাঙ্গলকোট রেল স্টেশন মাস্টার জামাল হোসেন বলেন, লাকসাম জিআরপি থানার পুলিশ এসে ওই বৃদ্ধার লাশ উদ্ধার করে নিয়ে গেছে।