মঙ্গলবার, ১৬ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ

নানা আয়োজনে চাঁদপুরে জাতীয় ও আন্তর্জাতিক যুব দিবস পালিত

আজকের কুমিল্লা ডট কম :
আগস্ট ১২, ২০২৫
news-image

মাসুদ হোসেন, চাঁদপুরঃ

প্রযুক্তি নির্ভর যুবশক্তি, বহুপাক্ষিক অংশীদারিত্বে অগ্রগতি’- এ শ্লোগানে চাঁদপুরে উদযাপন করা হয়েছে জাতীয় ও আন্তর্জাতিক যুব দিবস। জেলা প্রশাসন ও জেলা যুব উন্নয়ন অধিদপ্তরের আয়োজনে মঙ্গলবার (১২ আগস্ট) সকালে চাঁদপুর সদর উপজেলা পরিষদের অডিটোরিয়ামে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন চাঁদপুর জেলা প্রশাসক মোহাম্মদ মোহসীন উদ্দিন।

এসময় তিনি তার বক্তব্যে বলেন, প্রধান অতিথির বক্তব্য রাখেন চাঁদপুর জেলা প্রশাসক মোহাম্মদ মোহসীন উদ্দিন। তিনি বলেন, যুবকরা দেশ ও সমাজকে বদলে দিতে পারে। সারাবছরের কর্মের মাধ্যমে সমাজ পরিবর্তন করতে হবে। মিছিল মিটিং করে এর পরিবর্তন করা যায় না। করোনার সময় যখন ঘরবন্দী মানুষ ছিল, তখন এই যুবকরাই ভূমিকা রেখেছে। গত বছরের বন্যায় যুবকরা ভূমিকা রেখেছে। জুলাই আন্দোলনে সড়কে যুবকদের ভূমিকা ছিল চোখে পড়ার মতো। অপরাধের সাথে সম্পৃক্ত যুবকদের আমরা চাই না। আমরা চাই সেই যুবক, যে যুবক সমাজ দেশ ও জাতীর কল্যাণে আসবে। তিনি আরো বলেন, যৌবন থাকতে আপনার ভাগ্য আপনাকেই বদলাতে হবে। সারাদেশের সাথে প্রতিযোগিতা করার যোগ্যতা অর্জন করতে হবে।

চাঁদপুরের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ এরশাদ উদ্দিন এর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন চাঁদপুরের অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) লুৎফুর রহমান, চাঁদপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা সাখাওয়াত জামিল সৈকত, যুব উন্নয়ন অধিদপ্তরের উপপরিচালক সাইফুদ্দিন মোহাম্মদ হাছান আলী।

সাংস্কৃতিক ব্যক্তিত্ব ইখতেয়ার উদ্দিন শিশুর সঞ্চালনায় এসময় চাঁদপুর সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আল ইমরান খান, নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ ফাহিম, যুব উন্নয়ন অধিদপ্তরের কো-অর্ডিনেটর মোঃ কপিল উদ্দিন, চাঁদপুর সদর উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মোঃ শফিকুল ইসলাম সহ জেলা ও উপজেলা যুব উন্নয়ন অধিদপ্তরের বিভিন্ন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

সভা শেষে প্রশিক্ষিত যুবদের মাঝে ঋণের চেক বিতরণ করা হয়। এছাড়া প্রশিক্ষিত ও সফল যুব উদোক্তাদের ক্রেস্ট ও সনদ দেওয়া হয়। এছাড়াও প্রভাত যুব সমাজকল্যাণ সংস্থা নামে একটি স্বেচ্ছাসেবী সংগঠনকে নিবন্ধন সনদ তুলে দেন জেলা প্রশাসক মোহাম্মদ মোহসীন উদ্দিন সহ অন্যান্য অতিথিবৃন্দ। পরে উপজেলা পরিষদের পুকুরে মাছের পোনা অবমুক্ত করেন এবং জেলা যুব উন্নয়ন অধিদপ্তর প্রাঙ্গণে বৃক্ষরোপণ কর্মসূচি পালন করা হয়। এর আগে চাঁদপুর জেলা প্রশাসক কার্যালয়ের সামনে থেকে একটি র‍্যালি বের করে চাঁদপুর-কুমিল্লা আঞ্চলিক মহাসড়ক পদক্ষিণ করে উপজেলা পরিষদ প্রাঙ্গণে এসে শেষ হয়।