,

নৌকা প্রতীক নিয়ে সংসদ নির্বাচনে অংশগ্রহণে আশাবাদী- মাসুদ পারভেজ খান ইমরান

আজকের কুমিল্লা ডট কম :
May 20, 2018
news-image

স্টাফ রিপোর্টারঃ
এফবিসিসিআই এর পরিচালক ও কুমিল্লা চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রিজের সভাপতি মাসুদ পারভেজ খান ইমরান বলেছেন, আমি নৌকা প্রতীক নিয়ে আগামী সংসদ নির্বাচনে অংশগ্রহণ করবো বলে আশাবাদী। কুমিল্লা আ’লীগের জন্য আমি তথা আমার পরিবারের অবদানের কথা চিন্তা করেই মহান স্বাধীনতার স্থপতি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সুযোগ্য কন্যা দলীয় সভানেত্রী জননেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনা দলীয় মনোনয়ন দেয়ার বিষয়ে চিন্তা করবেন বলে আশা করছি।

তিনি রোববার কুমিল্লায় কর্মরত সাংবাদিকদের সম্মানে কুমিল্লা চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রিজ এর কার্যালয়ে আয়োজিত ইফতার ও দোয়া মাহফিলে বক্তব্য প্রদানকালে তিনি এসব কথা বলেন।
তিনি আরো বলেন, ইতিমধ্যেই আমি কেন্দ্রীয় আওয়ামীলীগের সিগন্যাল পেয়ে মাঠে কাজ করে যাচ্ছি। আমি গত সাংসদ নির্বাচনেও অংশগ্রহণ করেছিলাম। কারচুপি করে আমাকে হারানো হয়েছে।

ইফতার মাহফিলে কুমিল্লা মহানগর আ’লীগের সহ-সভাপতি আনজুম সুলতানা সীমাসহ কুমিল্লায় কর্মরত প্রিন্ট, ইলেক্ট্রনিকস ও অনলাইন সংবাদ মাধ্যমের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।