,

বঙ্গবন্ধুর জন্মদিন উপলক্ষে চৌদ্দগ্রামে ৪০তম বিজ্ঞান-প্রযুক্তি মেলা

আজকের কুমিল্লা ডট কম :
March 17, 2019
news-image

চৌদ্দগ্রাম  প্রতিনিধি:

“বিজ্ঞান ও প্রযুক্তি,অগ্রগতি মূল শক্তি”এ স্লোগানকে সামনে রেখে প্রতি বছরের ন্যায় এবারও কুমিল্লার চৌদ্দগ্রামে জাতীর পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর ৯৯তম জন্মদিন উপলক্ষে চৌদ্দগ্রাম উপজেলা অডিটরিয়ামে অনুষ্ঠিত ৪০তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ, বিজ্ঞান মেলা এবং জাতীয় বিজ্ঞান অলিম্পিয়াড এর শুভ উদ্বোধন করা হয়।

রবিবার দুপুরে চৌদ্দগ্রাম উপজেলা প্রশাসন কর্তৃক আয়েজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চৌদ্দগ্রাম উপজেলা নির্বাহী অফিসার মো. শেখ শহিদুল ইসলাম। চৌদ্দগ্রাম উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো. আজহারুল ইসলাম এর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) দীপন দেবনাথ, চৌদ্দগ্রাম উপজেলা ভাইস চেয়ারম্যান এবিএম এ বাহার প্রমূখ। এসময় উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থীসহ অভিভাবকবৃন্দ উপস্থিত ছিলেন।