,

বঙ্গবন্ধুর জন্ম শতবার্ষিকী উপলক্ষে কুমিল্লার উত্তরের বিভিন্ন প্রতিষ্ঠানে কুইজ প্রতিযোগিতা

আজকের কুমিল্লা ডট কম :
March 27, 2022
news-image

স্টাফ রিপোর্টার:

জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম শতবার্ষিকী ও স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষে কুমিল্লার উত্তর জেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। উক্ত কুইজ প্রতিযোগিতার মূল উদ্দেশ্য হলো নতুন প্রজন্মকে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান স্বমন্ধে জ্ঞ্যান অর্জন করার জন্য।

২৭ মার্চ কুমিল্লা উঃ জেলার গাজীপুর খান মডেল স্কুল এন্ড কলেজ, মাতৃছায়া প্রি-ক্যাডেট স্কুল, মজিদপুর হাইস্কুল, জিনিয়াস ক্যাডেট স্কুল এন্ড কলেজ, হারুনর রশীদ গার্লস কলেজ, মাছিমপুর আর আর এন ইন্সটিটিউট ও বেগম রোকেয়া গার্লস স্কুল এন্ড কলেজে কুইজ প্রতিযোগিতা পরীক্ষা নেওয়ার মাধ্যমে অনুষ্ঠিত হয়।

বিজয়ী ৫০ জনের মধ্যে বঙ্গবন্ধুর উপর লেখা ও যুবলীগের চেয়ারম্যান শেখ ফজলে শামস্ পরশের  লেখা বই সামগ্রী বিতরণ করা হবে।