বরুড়ায় জামায়াতের সিরাতুন নবী (সাঃ) শীর্ষক সভা অনুষ্ঠিত
বরুড়া প্রতিনিধিঃ
কুমিল্লার বরুড়ায় সিরাতুন নবী (সাঃ) শীর্ষক আলোচনা সভা ও না’তে রাসূল (সাঃ) অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২১ সেপ্টেম্বর) সকাল ১০ টার দিকে সানরাইজ স্কুল এন্ড কলেজ মাঠে এ সভা অনুষ্ঠিত হয়।
বাংলাদেশ জামায়াতে ইসলামী বরুড়া উপজেলা শাখার উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে উপজেলা আমীর মাওলানা মোঃ শাহাদাত হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুমিল্লা ইবনে তাইমিয়া স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ শফিকুল আলম হেলাল।
প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় মজলিসে মুফাসসিরীনের সিনিয়র যুগ্ম মহাসচিব মাওলানা ফখরুদ্দিন আহমেদ।
বিশেষ বক্তা হিসেবে আলোচনা করেন কুমিল্লা মহানগর জামায়াতের সহকারী সেক্রেটারি কামরুজ্জামান সোহেল, বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শাহজালাল হলের সাবেক সভাপতি মোজাম্মেল হক ভূঁইয়া।
বরুড়া পৌরসভা আমীর অধ্যাপক মফিজুল ইসলামের সার্বিক তত্ত্বাবধানে বিশেষ অতিথি হিসেবে আলোচনা করেন অধ্যাপক শাহজালাল, মাওঃআবুল কাশেম, খোশবাস উত্তর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মাওঃ জাকির হোসেন, জামায়াত নেতা খোরশেদ আলম পাটোয়ারী ও স্থানীয় নেতৃবৃন্দ।
অনুষ্ঠান পরিচালনায় ছিলেন বরুড়া উপজেলা জামায়াতের সহকারী সেক্রেটারি ডাঃ মজিবুর রহমান, কুমিল্লা (দ.) জেলা শিবিরের সাবেক জেলা সভাপতি মুঃ আনোয়ার হোসাইন।
এ সময় বক্তারা বলেন, সমগ্র পৃথিবীটাই আজ হাজার সংকটে হাবুডুবু খাচ্ছে। সকল সংকট থেকে উত্তরণের পথ বা পন্থা রয়েছে ইসলামী জীবন ব্যবস্থায়। আর জীবন্ত ইসলামী জীবন ব্যবস্থাই হচ্ছে, রাসূলুল্লাহ (সা.) এঁর আদর্শ। আরবের অন্ধকারাচ্ছন্ন জাহিলীয়াতকে আলোকোজ্বল ঝলমলে নান্দনিকতায় রূপান্তর করতে সফল ভূমিকা রেখে ছিল। বিংশ শতাব্দীর এই জাহিলীয়াত মুছে ফেলতেও তাঁর কোন বিকল্প নেই। তাঁর আদর্শের মধ্যেই মূলত আধুনিক বিশ্বে উদ্ভূত সমস্ত সংকট থেকে উত্তরণের মন্ত্র নিহিত রয়েছে। নিখিল বিশ্ব তাঁর আদর্শের দিকে যত তাড়াতাড়ি ফিরে আসতে পারবে, তত তাড়াতাড়ি যুগের সকল সংকট চিরতরে দূরীভূত হবে।
