,

বরুড়ায় যুবদল ও ছাত্রদলের ৫ কর্মী আটক

আজকের কুমিল্লা ডট কম :
October 12, 2018
news-image

এমডি আজিজুর রহমান, বরুড়া:
কুমিল্লা জেলার বরুড়া থানা পুলিশের অভিযান চালিয়ে উপজেলার বিভিন্ন গ্রাম থেকে বুধবার( ১০ অক্টোবর) রাতে যুবদল ও ছাত্রদলের ৫ নেতাকর্মীকে আটক করেছে।

জানা যায়, পুলিশ বুধবার সারারাত এ অভিযান চালিয়ে বিভিন্ন গ্রাম থেকে তাদেরকে আটক করে।

আটককৃতরা হলেন বরুড়া গ্রামের শামছুল হক ভূইয়ার ছেলে মাসুদ আলম (৩৫), আবদুল গফুর তালুকদারে ছেলে লিটন (২৬), চিতড্ডা গ্রামের আবুল হাসেমের ছেলে মোস্তাফা কামাল (৩৫), ডাবুরিয়া গ্রামের সায়েদ আলীর ছেলে আবদুল কাদের (৩২), জীবনপুর গ্রামের বিল্লালের ছেলে জামাল হোসেন (৩৫)।

বৃহস্পতিবার সকালে তাদেরকে কুমিল্লা জেলা হাজতে প্রেরণ করে।