,

বরুড়ায় ৫ম শ্রেণির ছাত্রীর ধর্ষনের ঘটনার মূল আসামী ধর্ষক কালাম গ্রেফতার

আজকের কুমিল্লা ডট কম :
September 28, 2017
news-image

এমডি আজিজুর রহমান, বরুড়া:
কুমিল্লার বরুড়ায় ৫ম শ্রেনীর ছাত্রীর ধর্ষনের ঘটনার মূল আসামী ধর্ষক আবুল কালাম (২৭) কে গ্রেফতার করেছে বরুড়া থানা পুলিশ।

জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে বরুড়া থানার অফিসার ইনচার্জ আজম উদ্দিন মাহমুদের নির্দেশে ওসি (তদন্ত) ইকবাল বাহার মজুমদার সঙ্গীয় ফোর্স নিয়ে ঢাকার হাজারীবাগ এলাকা থেকে বুধবার রাতে আবুল কালামকে গ্রেফতার করে বরুড়া থানায় নিয়ে আসে। পুলিশ বৃহস্পতিবার (২৮ সেপ্টেম্বর)তাকে জেলহাজতে প্রেরন করে।

উল্লেখ্য, গত ১৭ সেপ্টেম্বর বরুড়া উপজেলার শীলমুড়ি (দঃ) ইউনিয়নের বাশপুর গ্রামের বাশঁপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৫ম শ্রেনীর ছাত্রীকে বিদ্যালয়ে যাওয়ার পথে একই গ্রামের মৃত.আলী হোসেনের ছেলে আবুল কালাম একটি পরিত্যক্ত ঘরে নিয়ে জোরপূর্বক ধর্ষন করে। এ ঘটনায় ধর্ষিতার পরিবার একটি নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি মামলা দায়ের করে। এরপর আসামী ধরতে বিলম্ব হওয়ায় ধর্ষককে দ্রুত গ্রেফতারের দাবীতে ২৬ সেপ্টেম্বর বিদ্যালয়ের শিক্ষার্থী ও এলাকাবাসী মানববন্ধন করে। ধর্ষিতা বর্তমানে আশঙ্কাজনক অবস্থায় কুমেক হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।