,

বিপুল উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে দেবিদ্বারে মুজিববর্ষ উদযাপন উপলক্ষে কাউন্ট-ডাউন উদ্বোধন

আজকের কুমিল্লা ডট কম :
January 10, 2020
news-image

 

 

মো. জামাল উদ্দিন দুলাল ঃ

জাতিরজনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশত বার্ষিকী উদযাপন উপলক্ষে কুমিল্লা জেলার দেবিদ্বার উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলা প্রশাসনের সামনে ক্ষনগণনা ঘড়ি স্থাপন শুক্রবার বিকেল সাড়ে চারটায় উপজেলা প্রশাসনের উদ্যোগে এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনার জাতীয় প্যারেট গ্রাউন্ডের উদ্বোধনী অনুষ্টানটি উপজেলা প্রশাসনের সামনে মিনি পর্দা  দেখানো হয়।

 

 

দেবিদ্বার উপজেলা প্রশাসনের সামনে ক্ষনগণনা ঘড়ি স্থাপনের উদ্বোধন করেন কুমিল্লা -৪ দেবিদ্বার আসনের সংসদ সদস্য রাজী মোহাম্মদ ফখরুল ।

 

 

 

 

এসময় উপস্থিত ছিলেন  দেবিদ্বার উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব জয়নাল আবেদিন , দেবিদ্বার উপজেলা নির্বাহী অফিসার রাকিব হাসান, উপজেলা সহকারি কমিশনার (ভ‚মি) সাহিদা বেগম, দেবিদ্বার থানা অফিসার ইনচার্জ (ওসি) মো. জহিরুল আনোয়ার ,  উপজেলা পরিষদ মহিলা ভাইস চেয়ারম্যান  এডভোকেট নাজমা বেগম,দেবিদ্বার পৌর আওয়ামীলীগ সাধারন সম্পাদক মো. শহিদুল্লাহ খাজা, উপজেলা সেচ্ছাসেবকলীগ যুগ্ন আহবায়ক আবদুল মান্নান মোল্লা,কেন্দ্রিয় ছাত্রলীগ সাবেক সদস্য ও জাফরগঞ্জ মীর আবদুল গফুর কলেজ এর প্রভাষক মো. সাইফুল ইসলাম শামীম সহ উপজেলা প্রশাসনের বিভিন্ন কর্মকর্তা রাজনৈতিক নেতৃবৃন্দ ও সাংবাদিক সহ নানা পেশার মানুষ  অনুষ্টানটি উপভোগ করেন।