,

বুড়িচংয়ের এক নারীর ৪ সন্তান প্রসব

আজকের কুমিল্লা ডট কম :
October 16, 2018
news-image

সাকিব আল হেলাল•

রাজধানীর উত্তরা আধুনিক মেডিকেল কলেজ হাসপাতালে শাকিলা বেগম (২২) নামে এক নারী একসাথে চার সন্তান প্রসব করেছেন।

সোমবার(১৫ অক্টোবর) বেলা ১১টায় এই চার সন্তান প্রসব করেন তিনি। ৪ সন্তানের মধ্যে পুত্র সন্তান একজন, বাকি তিনজন কন্যা সন্তান।

শাকিলা বেগম কুমিল্লার বুড়িচং উপজেলার পীরযাত্রাপুর ইউনিয়নের পীরযাত্রাপুর (বড়বাড়ি)’র মরহুম আবু তাহের মিয়ার ছোট ছেলে ডুবাই প্রবাসী জালাল মিয়ার স্ত্রী।

জালাল মিয়া বলেন,সকলে আমার ৪ সন্তানের জন্য দোয়া করবেন।বর্তমানে আমার ৪ সন্তান অাল্লাহর রহমতে সুস্থ অাছে।

শাকিলা বেগমের ডেলিভারির দায়িত্বে থাকা গাইনী বিশেষজ্ঞ ইউনিটের প্রধান প্রফেসর ডা. নিলুফা শামীম আফজার বলেন, প্রচণ্ড প্রসব যন্ত্রণা নিয়ে হাসপাতালে ভর্তি হয়ে সোমবার বেলা ১১টায় পরপর চারটি সন্তান প্রসব করেন শাকিলা বেগম।