,

ব্রাহ্মণপাড়ায় অতিরিক্ত পুলিশ সুপার শেখ সেলিমকে বিদায় সংবর্ধনা

আজকের কুমিল্লা ডট কম :
April 4, 2019
news-image

 

আনোয়ারুল ইসলাম, ব্রাহ্মণপাড়া :

কুমিল্লার জেলার দেবিদ্বার ব্রাহ্মণপাড়া সার্কেল অতিরিক্ত পুলিশ সুপার মোঃ শেখ সেলিম পদন্নোতি পেয়ে বদলি হওয়ায় ব্রাহ্মণপাড়া থানা পুলিশের পক্ষ থেকে বিদায় সংবর্ধনা প্রদান কারা হয়। বুধবার রাতে ব্রাহ্মণপাড়া থানা অফিসার ইনচার্জ এর কার্যালয়ে অতিরিক্ত পুলিশ সুপার মোঃ শেখ সেলিম কে থানা অফিসারগণ এ বিদায় সংবর্ধনা প্রদান করেন।

থানা পুলিশ সূত্রে জানা যায়, অনুষ্ঠানে সভাপতিত্ব করেন থানা অফিসার ইনচার্জ সৈয়দ আবু মোঃ শাহজাহান কবির। পরিচালনা করেন অফিসার ইনচার্জ (তদন্ত) সামসউদ্দিন মোহাম্মদ ইলিয়াস।

উপস্থিত ছিলেন এস আই মোঃ সাইফুজ্জামান, এস আই যুযুৎসু যশ চাকমা, এস আই তীথংকার দাস, এস আই জাকির হোসেন, এস আই রাজু আহাম্মেদ, এস আই মামুনুর রশিদ, এস আই আব্দুল কুদ্দুস, এএস আই পরীক্ষিৎ দেবনাথ, এএস আই গিয়াস উদ্দিন, এএস আই আনোয়ার হোসেন, এএস আই হেলাল উদ্দিন, এএস আই নুরুর আমীন, এএস আই কৃষ্ণ সরকার, এএস আই বিপুল চন্দ্র রায়, এএস আই দিপংকর সহ থানার অন্যান্য অফিসার ও সদস্য গণ।