সোমবার, ১১ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ

ব্রাহ্মণবাড়িয়ার সড়ক দুর্ঘটনায় নিহত ১

আজকের কুমিল্লা ডট কম :
মে ১৪, ২০২৪
news-image

ডেস্ক রিপোর্ট:

ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলার দত্তখোলা এলাকায় মোটরসাইকেল ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে জিতু মিয়া (৩০) নামে একজন নিহত হয়েছেন। মঙ্গলবার সকালে এ ঘটনা ঘটে।

নিহত জিতু মিয়া বিজয়নগর উপজেলার পত্তন ইউনিয়নের বড়খোলা এলাকার পলন মিয়ার ছেলে। তিনি অটোরিকশার যাত্রী ছিলেন। জিতুর বাবা পলন মিয়া জানান, সকালে ব্রাহ্মণবাড়িয়া যাওয়ার জন্য ছেলে জিতু মিয়াকে নিয়ে অটোরিকশায় উঠেন। দত্তখোলা এলাকায় আসার পর ব্রাহ্মণবাড়িয়া থেকে আসা একটি মোটরসাইকেলের সঙ্গে তাদের অটোরিকশার মুখোমুখি হয়ে দুর্ঘটনা ঘটে। আহত অবস্থায় জেলা সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক জিতুকে মৃত ঘোষণা করেন।

বিজয়নগর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আসাদুল ইসলাম জানান, বিষয়টি তাকে কেউ জানায়নি। খোঁজ নিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।