ব্রাহ্মণবাড়িয়ায় ডাস্টবিন থেকে পলিথিনে মোড়ানো নবজাতকের মরদেহ উদ্ধার
আজকের কুমিল্লা ডট কম :
June 23, 2021
ডেস্ক রিপোর্টঃ
ব্রাহ্মণবাড়িয়ার ডাস্টবিন থেকে পলিথিনে মোড়ানো এক নবজাতকের মরদেহ পাওয়া গেছে।
সোমবার (২১ জুন) দুপুর আড়াইটার দিকে শহরের পশ্চিম পাইকপাড়া এলাকার একটি ডাস্টবিন থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
ব্রাহ্মণবাড়িয়া মডেল থানার উপ পরিদর্শক (এসআই) সোহরাব হোসেন বলেন, ডাস্টবিনে পলিথিনে মোড়ানো একটি নবজাতকের মরদেহ দেখে স্থানীয়রা ৯৯৯ নম্বরে কল দেন। পরে পুলিশ নবজাতকের মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে পাঠান।