,

ব্রাহ্মণবাড়িয়ায় পুকুরে ডুবে শিশুর মৃত্যু

আজকের কুমিল্লা ডট কম :
September 19, 2017
news-image

 

আয়েশা আহমেদ লিজা,ব্রাহ্মণবাড়িয়া॥
ব্রাহ্মণবাড়িয়া সদর পৌর এলাকায় পানিতে ডুবে এক শিশুর মৃত্যু হয়েছে।

মঙ্গলবার দুপুরে পৌর শহরের দক্ষিণ মৌড়াইলের ব্যবসায়ী কামরুল ইসলামের শিশু পুত্র রুহান (০২) বাড়ির উঠানে খেলা করার কোন এক সময় বাড়ির পাশের পুকুরের পানিতে পড়ে তলিয়ে যায়। পরে বাড়ির লোকজন তাকে গুরুতর আহতবস্থায় উদ্ধার করে জেলা সদর হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষনা করে।