শুক্রবার, ৫ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ

মধ্যরাতের মধ্যেই কুমিল্লাসহ ১৭ জেলায় ৬০ কিলোমিটার বেগে ঝড়ের আভাস

আজকের কুমিল্লা ডট কম :
অক্টোবর ৪, ২০২৪
news-image

মধ্যরাতের মধ্যেই কুমিল্লাসহ ১৭ জেলায় ৬০ কিলোমিটার বেগে ঝড়ের আভাস

ডেস্ক রিপোর্ট:

ঢাকাসহ দেশের ১৭ জেলার ওপর দিয়ে ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে দমকা অথবা ঝড়ো হাওয়াসহ বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অফিস।

শুক্রবার (৪ অক্টোবর) বিকেল ৩টা থেকে রাত ১টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য দেওয়া আবহাওয়ার পূর্বাভাসে এই তথ্য জানানো হয়েছে।

পূর্বাভাসে বলা হয়েছে, রাজশাহী, পাবনা, বগুড়া, টাঙ্গাইল, ময়মনসিংহ, ঢাকা, ফরিদপুর, খুলনা, যশোর, কুষ্টিয়া, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম, কক্সবাজার ও সিলেট অঞ্চলের ওপর দিয়ে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা বা ঝড়ো হাওয়াসহ বৃষ্টি হতে পারে। এ সময় বজ্রপাতের আশঙ্কাও রয়েছে।

উল্লেখিত অঞ্চলগুলোর নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।

আর পড়তে পারেন