,

মনোহরগঞ্জ উপজেলা ছাত্রদলের সাবেক সাংগঠনিক সম্পাদক এমদাদ গ্রেফতার

আজকের কুমিল্লা ডট কম :
May 10, 2018
news-image

 

স্টাফ রিপোর্টারঃ

কুমিল্লার মনোহরগঞ্জ উপজেলা ছাত্রদলের সাবেক সাংগঠনিক সম্পাদক এমদাদ হোসেন লায়নকে গ্রেপ্তার করেছে মনোহরগঞ্জ থানা পুলিশ ।

বৃহস্পতিবার (১০ মে) সন্ধ্যায় উপজেলার উত্তর ঝলম ইউনিয়নের বাংলাইশ গ্রাম থেকে গ্রেফতার করা হয়।

মনোহরগঞ্জ থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার হোসেন জানান, ওয়ারেন্টভুক্ত আসামি গ্রেফতার হয়েছে।  তবে সে কোন রাজনৈতিক দলের সদস্য কিনা জানি না।