,

মুরাদনগরে ১০০বোতল ফেন্সিডিলসহ আটক ১

আজকের কুমিল্লা ডট কম :
May 16, 2018
news-image

 

মাহবুব আলম আরিফ, মুরাদনগর:

কুমিল্লার মুরাদনগর উপজেলার সদর ইউনিয়নের ঘোড়াশাল গ্রাম থেকে ১০০বোতল ফেন্সিডিলসহ এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে মুরাদনগর থানা পুলিশ।
আটককৃত মাদক ব্যবসায়ী বাগেরহাট জেলার কচুয়া থানার গজারিয়া গ্রামের চুন্নু সরদারের ছেলে শুক্কুর সরদার(২৩)।

পুলিশ সূত্রে জানা যায়, মঙ্গলবার বিকেলে মুরাদনগর থানার এসআই মোঃ মমিনুলের নেতৃত্বে একদল পুলিশ উপজেলা সদরের ঘোড়াশাল গ্রামে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ফরিদ মাষ্টার ওরফে পারুল মাষ্টারের পুকুর পাড় থেকে একটি স্কুল ব্যাগের ভিতর ১০০বোতল ফেন্সিডিলসহ মাদক ব্যবসায়ী শুক্কুর সরদার কে আটক করে।

মুরাদনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) একেএম মনজুর আলম বলেন, আটককৃত মাদক ব্যবসায়ীর বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা দায়ের করে বুধবার দুপুরে বিজ্ঞ আদালতের মাধ্যমে কুমিল্লা জেল-হাজতে প্রেরণ করা হয়েছে।