মঙ্গলবার, ১৬ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ

লাকসামের চাঁনগাঁও থেকে চাঁদপুরে নিজ বাড়ি ফেরার পথে নিখোঁজ বৃদ্ধা নারী

আজকের কুমিল্লা ডট কম :
মার্চ ১৩, ২০২৬
news-image

মাসুদ হোসেন, চাঁদপুর প্রতিনিধি।। 

কুমিল্লার লাকসাম উপজেলার চানগাঁও থেকে নিজ বাড়ী চাঁদপুরের মতলব দক্ষিণ উপজেলায় ফেরার পথে ছামেনা বেগম (৫৫) নামে এক বিধবা বয়স্ক নারী নিখোঁজ হয়েছেন। তিনি গত ৩ মার্চ দুপুর ২টার পর কুমিল্লার লাকসামের চানগাঁও থেকে মুদাফফরগঞ্জ বাজার বাসস্ট্যান্ডে আসার পথে যেকোনো স্থানে নিখোঁজ হন। নিখোঁজ হওয়ার পর থেকেই পরিবারের পক্ষ থেকে আশেপাশের এলাকায় খোজাখুজি অব্যাহত রাখা হয়েছে। ছামেনা বেগম চাঁদপুর জেলার মতলব দক্ষিণ উপজেলার উপাদী দক্ষিণ ইউনিয়ন পরিষদের গ্রাম পুলিশের দফাদার বিল্লাল হোসেন বকাউল এর মা।

ইউনিয়নের ৮নং ওয়ার্ড করবন্দ এলাকার বাসিন্দা বিল্লাল হোসেন বকাউল জানান, তার মা ছামেনা বেগম বহু বছর যাবত মানসিক সমস্যায় ভুগে আসছেন। তিনি প্রায় প্রতিদিনই সেলোয়ার কামিজ পরিহিত অবস্থায় একটা গাছের ডাল বা যে কোনো লাঠি হাতে নিয়ে একা একা বাড়ি থেকে বের হয়ে আবার পরে বাড়ীতে চলে আসতেন। গত ১০/১২ দিন যাবত কুমিল্লার লাকসাম উপজেলার চাঁন গাঁওয়ের কেমতলী সরদার বাড়ীতে (বিল্লালের শ্বশুর বাড়ী) বেড়াতে যায়। বেড়ানো শেষে গত ৩ মার্চ মঙ্গলবার বাদ জোহর মুদাফফরগঞ্জ বাসস্ট্যান্ডের উদ্দেশ্য বাড়ি থেকে বের হয়ে আসেন। সেখান থেকে চাঁদপুর সদর উপজেলার মহামায়া বাজার বাসস্ট্যান্ডে আসার কথা ছিলো। কিন্তু তিনি বাড়ি থেকে বের হওয়ার পর আর তার কোনো খোঁজখবর পাওয়া যায় নি।

বিল্লাল আরো জানান, ১০/১২বছর যাবত ছামেনা বেগম এভাবেই একা একা তার শ্বশুর বাড়ীতে আসা যাওয়া করে আসছেন। তবে গত ৬/৭ মাস আগেও একবার নিজ বাড়ী থেকে নিখোঁজ হওয়ার পর কুমিল্লা কান্দিরপাড় এলাকা থেকে পাওয়া যায়। যদি কোন স্বহৃদয়বান ব্যক্তি ছামেনা বেগম এর সন্ধান পেয়ে থাকেন তাহলে নিম্ম মোবাইল নম্বরে যোগাযোগ করার বিনীত অনুরোধ জানিয়েছেন তার একমাত্র ছেলে বিল্লাল হোসেন। যোগাযোগের নম্বর: ০১৮৭৬-৩০৮৩১০ ও ০১৮১৯১৯৭৯৪৬।