,

লাকসামের ডকুমেন্টারি ও উন্নয়ন পরিক্রমা বইয়ের মোড়ক উন্মোচন করলেন এলজিআরডি মন্ত্রী

আজকের কুমিল্লা ডট কম :
November 13, 2020
news-image

 

সেলিম চৌধুরী হীরা, লাকসামঃ

মুজিব বর্ষ উপলক্ষে কুমিল্লার লাকসাম পৌরসভার পঞ্চম পরিষদ কর্তৃক বাস্তবায়িত কার্যক্রমের ভিডিও ডকুমেন্টারী ও উন্নয়ন পরীক্রমা বইয়ের মোড়ক উন্মোচন করেন এলজিআরডি মন্ত্রী মোঃ তাজুল ইসলাম।

পৌর মেয়র অধ্যাপক মোঃ আবুল খায়েরের পরিচালনায় শুক্রবার বিকেলে পৌর পরিষদ প্রাঙ্গনে মোড়ক উন্মোচন অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন, লাকসাম উপজেলা পরিষদের চেয়ারম্যান এডভোকেট মোঃ ইউনুছ ভূঁইয়া, কুমিল্লা জেলা পরিষদের সদস্য এডভোকেট মোঃ আবু তাহের, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এডভোকেট রফিকুল ইসলাম হিরা, উপজেলা ভাইস চেয়ারম্যান মহব্বত আলী, মহিলা ভাইস চেয়ারম্যান পড়শী সাহা, পৌরসভার প্যানেল মেয়র বাহার উদ্দিন বাহার, প্যানেল মেয়র-২ আব্দুল আলীম দিদার, পৌরসভার প্রধান হিসাবরক্ষণ কর্মকর্তা আক্তার হোসেন, পৌর সচিব আলাউদ্দিনসহ পৌর কাউন্সিলর ও রাজনৈতিক নেতৃবৃন্দ।

পরে মন্ত্রী লাকসাম রেলওয়ে জংশন চত্বরে বঙ্গবন্ধু ও চার নেতার ম্যুরাল উম্মোচন করেন।