,

দেবিদ্বারে সাংসদ রাজী ফখরুলের ৩৯তম জন্মদিন পালিত

আজকের কুমিল্লা ডট কম :
August 5, 2017
news-image

 

শাহীন আলম ঃ

এতিম, দুস্থ শিশুদের মাঝে খাবার বিতরণের মধ্য দিয়ে কুমিল্লা-৪ (দেবিদ্বার) আসনের সাংসদ রাজী মোহাম্মদ ফখরুলের ৩৯তম জন্মদিন পালন করা হয়।

উপজেলা স্বেচ্ছাসেবক লীগের উদ্যোগে শনিবার দুপুর ১টায় দেবিদ্বার শিশু পরিবার ও রাত ৯টায় দেবিদ্বার ইসলামীয়া ফাযিল মাদরাসার হেফজখানার এতিমদের নিয়ে দোয়া মাহফিলের আয়োজন করে উপজেলা স্বেচ্ছাসেবকলীগ। এসময় প্রায় ২শতাধিক এতিম শিশুর মাঝে খাবার বিতরণ করা হয় এবং সরকারি শিশু পরিবারের খেলার টীমের জন্য জার্সি পোশাক ও দেবিদ্বার মাদরাসার হেফজ বিভাগের ৩৫জন ছাত্রের জন্য পাঞ্জাবি-পায়জামা দেয়ার ঘোষনা দেন উপজেলা স্বেচ্ছাসেবকলীগ। দোয়া মাহফিলে সাংসদ রাজী মোহাম্মদ ফখরুল’র পরিবার-পরিজন, আত্মীয়-স্বজনের দীর্ঘায়ু কামনা ও সুস্থতার জন্য দোয়া করা হয়।

উক্ত দোয়া মাহফিল ও খাবার বিতরণী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মো. ছিদ্দিকুর রহমান ভূইয়া, স্বেচ্ছাসেবক লীগের আহবায়ক হাজী শহীদুল্লাহ খাজা, যুগ্ম আহবায়ক জিএস আবদুল মান্নান মোল্লা, যুবলীগের সাধারণ সম্পাদক ভিপি বাবুল হোসেন রাজু, কুমিল্লা উত্তর জেলা ছাত্রলীগের সভাপতি আবু কাউছার অনিক, সাবেক ছাত্রলীগ নেতা সাইফুল ইসলাম শামীম, কুমিল্লা উত্তর জেলা স্বেচ্ছাসেবক লীগ সদস্য মো.সাদ্দাম হোসেন, আ.লীগ নেতা মো. আনোয়ার হোসেন, আবদুল হক খোকন, পৌর স্বেচ্ছাসেবকলীগ সাধারণ সম্পাদক জহিরুল ইসলাম, কুমিল্লা উ: ছাত্রলীগ সহ-সম্পাদক আনোয়ার হোসেন বাপ্পু, ছাত্রলীগ নেতা মো. সাব্বির হোসেন, শাহাদাত, আবু হানিফ জয় প্রমুখ।