,

লাকসামে দিঘীর মাটি খনন করতে গিয়ে গ্রেনেড বোমা উদ্ধার

আজকের কুমিল্লা ডট কম :
May 26, 2021
news-image

স্টাফ রিপোর্টার:

কুমিল্লার লাকসাম উপজেলার  পৌর এলাকার ২ নং ওয়ার্ডের ডুরিয়াবিষ্ণপুর গ্রামের ডুরিয়া দিঘীতে মাটি কাটছিলেন একদল দিনমুজুর। মাটি কাটা শেষ করে চলে যাওয়ার পর, সন্ধ্যা ছুঁইছুঁই অবস্থায় শিশু কিশোরেরা খেলা করতে ওই দিঘীর মাঝে আসলে প্রায় ৮ বছরের একটি শিশু এই গ্রেনেডটি দেখে প্রথমে খেলা করা শুরু করে, পরে অন্যান্য শিশুরা তা দেখতে পেয়ে মুরুব্বীদের জানালে তৎক্ষণাৎ ৯৯৯ এ কল দিয়ে বিষয়টি অবগত করলে সাথে সাথেই লাকসাম থানা পুলিশের এসআই নাসের সঙ্গীয় ফোর্স নিয়ে ঘটনাস্থলে আসেন।

পুলিশ আসার আগেই দিঘী থেকে প্রায় ১০০ ফুট উত্তরে আবুল কাশেম ডিলারের বাড়ির পাশে মনিরের দোকানের সামনে হাতে করেই নিয়ে আসে।

লাকসাম থানার ওসি মেজবাহ উদ্দিন ভূঁইয়া এবং লাকসাম সার্কেলের সিনিয়র সহকারি পুলিশ সুপার মুহিতুল ইসলাম ঘটনাস্থল পরিদর্শন করেন এবং গ্রেনেড বোমাটি জব্দ করে থানায় নিয়ে যান।

এ ব্যাপারে লাকসাম সার্কেল সিনিয়র এএসপি মুহিতুল ইসলাম জানান, যতটুকু ধারণা করা হচ্ছে  বোমাটি হয়তো  মহান স্বাধীনতা যুদ্ধের সময় ব্যবহার হয়েছিল। প্রায় ৫০ বছর পর গ্রেনেডটি আজ উদ্ধার হয়েছে, তবে এতে কোন হতাহতের ঘটনা ঘটে নাই। আমরা গ্রেনেডটি থানায় এনেছি এবং পরিক্ষা নিরীক্ষা করতেছি।