শারদীয় দুর্গোৎসবের আজ মহাসপ্তমী
আজ শারদীয় দুর্গাপূজার মহাসপ্তমী । দেবী দুর্গার বোধনের পরের দিন। “বোধন’ কথাটির অর্থ জাগ্রত করা। মর্ত্যে দুর্গার আবাহনে বোধনের রীতি প্রচলিত রয়েছে। বোধনের মধ্য দিয়েই শুরু হয় বাঙালি হিন্দু সম্প্রদায়ের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব দুর্গাপূজা।
শাস্ত্রমতে, শারদীয় দুর্গাৎসবের মহাসপ্তমীতে ষোড়শ উপাচারে (যোল উপাদানে) দেবী পূজা হবে। সকালে ত্রিনয়নী দেবী দুর্গার চক্ষুদান করা হবে। একই সঙ্গে দেবীকে আসন, বস্ত্র, নৈবেদ্য, পুষ্পমাল্য, চন্দন, ধূপ ও প্রদীপ দিয়ে ‘পূজা করবেন পুরোহিতরা। এসময় পূজারীরা প্রতিমার সামনে বসে মায়ের মুখ দর্শন করবেন। পাঁচ দিনের এই ধর্মীয় উৎসবে ২২ সেপ্টেম্বর মহালয়ের মাধ্যমে দেবীদুর্গা পা রাখেন মর্ত্যলোকে।
২৮ সেপ্টেম্বর ষষ্ঠীতে হবে দেবীর বোধন, ২৯ সেপ্টেম্বর মহাসপ্তমী, ৩০ সেপ্টেম্বর মহাষ্টমী, ১ অক্টোবর মহানবমী ও ২ অক্টোবর বিজয়া দশমীর মধ্যে দিয়ে শেষ হবে ৫ দিনব্যাপী শারদীয় দুর্গোৎসবের। পঞ্জিকা অনুযায়ী, এবার দেবী দুর্গা মর্ত্যে আসছেন গজে চড়ে আর মর্ত্যলোক ছেড়ে যাবেন দোলায়। পূজা উদযাপন পরিষদের তথ্য অনুযায়ী এবার কচুয়া উপজেলায় ৩৮টি মণ্ডপে দুর্গাপূজা অনুষ্ঠিত হচ্ছে। এবার আইনশৃখলা রক্ষাকারী বাহিনীর পক্ষ থেকে নেওয়া হয়েছে ব্যাপক প্রস্তুতি।
কচুয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ হেলাল চৌধুরী জানান, উপজেলার ৩৮টি পূজা মন্ডপে দুর্গাপূজা অনুষ্ঠিত হচ্ছে। পূজামন্ডপ গুলোতে দুর্গাপূজার আয়োজন এবং নিরাপত্তাব্যবস্থা জোরদার করা হয়েছে। প্রতিটি সম্প্রদায়ের মানুষের আনন্দ-উৎসব উদযাপনের অধিকার আছে, তা নিশ্চিত করতে সরকার বদ্ধপরিকর। আশা করি খুব আনন্দের মধ্য দিয়েই এই পূজা উদযাপিত হবে।
কচুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আজিজুল ইসলাম বলেন, উপজেলার ৩৮টি পূজামন্ডপে সুষ্ঠু ও ন