,

শেখ হাসিনা সভাপতি, কাদেরই সম্পাদক

আজকের কুমিল্লা ডট কম :
December 21, 2019
news-image

 

ডেস্ক রিপোর্টঃ

আওয়ামী লীগে নবমবারের মতো সভাপতি পদে নির্বাচিত হলেন শেখ হাসিনাই এবং সাধারণ সম্পাদক পদে দ্বিতীয়বারের মতো ওবায়দুল কাদের। পরবর্তী তিন বছর আওয়ামী লীগের সভাপতি পদে শেখ হাসিনাই থাকছেন।

আওয়ামী লীগের দুদিনব্যাপী জাতীয় সম্মেলনের শনিবার সমাপনী অধিবেশনে কাউন্সিলরদের সমর্থনে সর্বসম্মতিক্রমে শেখ হাসিনা সভাপতি ও ওবায়দুল কাদের সাধারণ সম্পাদক নির্বাচিত হন।

দুটি পদে একজন করে প্রার্থী থাকায় ভোটের প্রয়োজন হয়নি।

কাউন্সিলের দ্বিতীয় দিনে ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে এই দুই নেতা পরবর্তী তিন বছরের জন্য নির্বাচিত হন।