,

সংসদে হঠাৎ অসুস্থ রেলমন্ত্রী হাসপাতালে (ভিডিও)

আজকের কুমিল্লা ডট কম :
February 15, 2016

1640_r-10ঢাকা: জাতীয় সংসদে প্রশ্নোত্তর দিতে গিয়ে অসুস্থ হয়ে পড়েছেন রেলপথমন্ত্রী মুজিবুল হক। অসুস্থ অবস্থায় তাকে রাজধানীর স্কয়ার হাসপাতালে নেওয়া হয়েছে। আজ সোমবার সন্ধ্যায় এই ঘটনা ঘটে। সন্ধ্যায় জাতীয় সংসদ ভবনে দশম জাতীয় সংসদের নবম অধিবেশনে মাগরিবের নামাজের বিরতির পর অধিবেশন শুরু হলে ভোলা-৩ আসনের সংসদ সদস্য নুরুন্নবী চৌধুরীর প্রশ্নের উত্তর দিতে গিয়ে অসুস্থ হয়ে পড়েন রেলমন্ত্রী। প্রশ্নোত্তরের শুরুতেই রেলমন্ত্রীকে টিস্যু পেপার দিয়ে নাক মুছতে দেখা যায়। তাকে অন্তত ১৩ বার নাক মুছতে দেখা যায়। কিছুক্ষণ পর দেখা যায় টিস্যু পেপারটি রক্তে লাল হয়ে গেছে।