,

সদর দক্ষিণে এসডিজি বাস্তবায়ন বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত

আজকের কুমিল্লা ডট কম :
May 15, 2019
news-image

 

রকিবুল হাসান রকিঃ

কুমিল্লার সদর দক্ষিণে  স্থানীয় পর্যায়ে টেকসই উন্নয়ন অভীষ্ট (এসডিজি) বাস্তবায়ন বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

 কর্মশালায় বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ, সাংবাদিক, শিক্ষক, শিক্ষার্থী, জনপ্রতিনিধি, ব্যক্তিবর্গ অংশগ্রহণ করে। কুমিল্লা সদর দক্ষিন উপজেলায়  বুধবার দিনব্যাপী উপজেলা পরিষদের মিলনায়তনে উপজেলা প্রশাসনের আয়োজনে গভর্নেন্স ইনোভেশন ইউনিট প্রধানমন্ত্রীর কার্যালয়ের সহযোগিতায় কর্মশালাটি অনুষ্ঠিত হয়।

সদর দক্ষিণ উপজেলা নির্বাহী অফিসার মিয়া মোহাম্মাদ কেয়াম উদ্দিন এর সভাপতিত্বে কর্মশালায় মূখ্য আলোচকের বক্তব্য রাখেন কুমিল্লা জেলা প্রশাসকের পক্ষে অতিরিক্ত জেলা প্রশাসক শিক্ষা ও আইসিটি মাইনুউদ্দিন, সদর দক্ষিণ উপজেলা চেয়্যারমান গোলাম সারওয়ার, উপজেলা সহকারী কমিশনার (ভূমি)ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট অনজন দাশ, ভাইস চেয়ারম্যান আবদুল হাই বাবলু, মহিলা ভাইস চেয়ারম্যান মাহমুদা আক্তার, সদর দক্ষিণ প্রেস ক্লাবের সভাপতি দৈনিক সমাজ কন্ঠের সম্পাদক জসিম উদ্দিন চাষী, সাংবাদিক এইচ. এম মহিউদ্দিন, সাংবাদিক জহিরুল ইসলাম, সাংবাদিক শাহ ফয়সাল করিমসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।।