,

সদর দক্ষিণে ট্রাক ও কাভার্ডভ্যানের সংঘর্ষে তিন জন নিহত

আজকের কুমিল্লা ডট কম :
September 11, 2018
news-image

সালাহ উদ্দিন সোহেলঃ
কুমিল্লার সদর দক্ষিণে ট্রাক ও কাভার্ডভ্যানের সংঘর্ষে তিন জন নিহত হয়েছে।

মঙ্গলবার (১১ সেপ্টেম্বর) ভোরে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সদর দক্ষিণ উপজেলার মোস্তাকুর মাদ্রাসার সামনে ঢাকা থেকে চট্টগ্রামগামী কার্ভাডভ্যানের সাথে বিপরীত দিক থেকে ট্রাককে ধাক্কা দিলে ৩ জন আহত হয়। আহতরা পরে চিকিৎসাধীন অবস্থায় মারা যায়।

নিহতরা হলেন, নোয়াখালী জেলার হাতিয়ার আব্দুর রবের ছেলে মোঃ শরীফ হোসেন (২৫), কুমিল্লার মেঘনা উপজেলার লুটেরচর এলাকার জহির উদ্দিনের ছেলে মনির হোসেন (৩৫) ও কুমিল্লার মুরাদনগরের কোম্পানিগঞ্জ এলাকার আবুল বাশারের ছেলে মাসুদ (৩০) ।

ময়নামতি হাইওয়ে পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুব জানান, দুঘর্টনা হয়েছে শুনেছি। পরে ঘটনাস্থলে গিয়ে দেখি জেলা পুলিশ বিষয়টি দেখছে।