সদর দক্ষিণে বিএনপি কর্মীদের বিরুদ্ধে আ’লীগের সুবিধাভোগী অরন্ডি কাশেমের মামলা দায়ের
ষ্টাফ রিপোর্টারঃ
কুমিল্লা সদর দক্ষিণ উপজেলার বারপাড়া ইউনিয়নের ৯ নং ওয়ার্ডের বিএনপি’র কমিটি নির্বাচনের সময় বিগত ১৬ বছরের আওয়ামী লীগের কাছ থেকে সুবিধা ভোগী আবুল কাশেম হট্টগোল সৃষ্টি করে উল্টো বিএনপি কর্মীদের বিরুদ্ধে থানায় মামলা করে হয়রানি করছে বলে অভিযোগ পাওয়া গেছে।
গত ২৬ অক্টোবর শনিবার উপজেলার বারপাড়া আমেনা বেগম বালিকা উচ্চ বিদ্যালয়ে ৯ নং ওয়ার্ডের বিএনপির সম্মেলন অনুষ্ঠিত হয়।
ওই সময় কমিটির নির্বাচনকে কেন্দ্র করে বারপাড়া গ্রামের আবুল কাশেম(অরন্ডি কাশেম) সাংগঠনিক সম্পাদক পদ প্রার্থী রোবেলকে আওয়ামী লীগ বলে হট্টগোল সৃষ্টি করে, অথচ কাশেম নিজেই গত ১৬ বছর আওয়ামীলীগ সুবিধা ভোগী কর্মী ছিল। কাশেমের সাথে বাক বিতন্ডায় জড়িয়ে পড়ে বিএনপি নেতাকর্মীরা। এসময় হাতাহতির ঘটনা ঘটে। পরিস্থিতি নিয়ন্ত্রণে নিতে সম্মেলন থেকে তাড়িয়ে দেন কাশেমকে। পরে অরন্ডি কাশেম ক্ষিপ্ত হয়ে বিএনপি নেতা কর্মীদের বিরুদ্ধে সদর দক্ষিণ মডেল থানায় এজাহার নামীয় ১০ জন ও অজ্ঞাতনামা আরো ১৫ জনকে আসামি করে একটি মামলা দায়ের করেন। এ ঘটনায় ব্যাপক সমালোচনা সৃষ্টি হয় এলাকাতে।
স্থানীয় এলাকাবাসী জানায়,বারপাড়া গ্রামের মৃত. আজগর আলীর ছেলে অরন্ডি কাশেম বিগত ১৬ বছর আওয়ামী লীগ সরকার ক্ষমতায় থাকা অবস্থায় আওয়ামী লীগের নেতাদের সাথে ওঠাবসা করে নানান সুবিধা ভোগ করেন। আওয়ামীলীগ দলীয় তকমা ব্যবহার করে প্রভাব খাটিয়ে নিজেকে নানান অপকর্মে জড়িয়ে এলাকার বিভিন্ন মানুষের জায়গা জমি ঘরবাড়ি দখল লুটতরাজসহ নানান অপকর্ম চালিয়েছিল। ওই এলাকায় সে আওয়ামী লীগের লাঠিয়াল হিসেবে বেশ পরিচিত। আওয়ামীলীগ নেতাদের গুপ্তচর হিসেবে বিএনপির বিভিন্ন মিটিংয়ে অংশ গ্রহণ করে সেখানকার খবর পৌছে দিতেন আওয়ামীলীগ নেতাদের কাছে। এছাড়াও মিটিং গুলাতে এলাকার কে কে অংশ নেয় তার লিস্ট পৌছে দিতো স্থানীয় আওয়ামী লীগ নেতাদের কাছে। ফলে বিভিন্ন হুমকি-ধমকির সম্মুখীন হতো স্থানীয় বিএনপির কর্মীরা। আওয়ামী লীগের লোকদের সাথে মিলিত হয়ে বিভিন্ন নির্বাচনে কেন্দ্র দখল ও ভোট চুরিতে সবার আগে থাকতেন কাশেম। ২০২১ সালের ৩০শে জানুয়ারী বরুড়া পৌরসভা নির্বাচনে আওয়ামীলীগের পক্ষ হয়ে বরুড়া কেন্দ্র দখল করতে গিয়ে বরুড়া উপজেলা বিএনপি নেতাদের ধাওয়া খান এ কাশেম।
২০১৯ সালে রতনপুর গ্রামের বীর মুক্তিযোদ্ধা আব্দুল মান্নানের বড় ছেলে জাহাঙ্গীর আলমের সাথে পার্শ্ববর্তী বাড়ির আওয়ামীলীগ কর্মী খলিল গং এর দীর্ঘদিন জমি জমা নিয়ে বিরোধ চলে আসছিল। এ ঘটনায় খলিলের পক্ষে জাহাঙ্গীরের জায়গা দখলের উদ্দেশ্য তার বাড়িঘর হামলা করে ভাঙচুর করে বাড়ি ঘর লুটপাট করে। এ সময় জাহাঙ্গীরকে পিটিয়ে আহত করে । এ ঘটনায় অরন্ডি কাশেমসহ আওয়ামী লীগের বিভিন্ন লোকদের বিরুদ্ধে ১২ নভেম্বর জাহাঙ্গীরের স্ত্রী নাসিমা বেগম সদর দক্ষিণ মডেল থানায় একটি মামলা দায়ের করেন। মামলা নাম্বার জি আর ৫২৫/১৯। তার বিরুদ্ধের এ মামলাটি এখনো চলমান রয়েছে।
এছাড়াও জাহাঙ্গীরের সাথে জমি বিরোধের শত্রুতার জেরে জাহাঙ্গীরের ছোট ভাই আব্দুল লতিফকে কাশেম ও আওয়ামী লীগের অন্যান্য লোকজন মিলে খলিলের পক্ষ হয়ে মারধর করে। এ ঘটনায় ৪ অক্টোবর আব্দুল লতিফের স্ত্রী মোহসেনা বেগম কাশেম ও আওয়ামী লীগের লোকদের বিরুদ্ধে কুমিল্লা সদর দক্ষিণ মডেল থানায় একটি মামলা দায়ের করেন । মামলার নাম্বার জি আর ৪৭১/১৯। কাশেমের এ মামলাটিও এখনো চলমান।
২০১২ সালে হরশপুর গ্রামের বিল্লালের পুত্র আবুল হোসেন গংদের সাথে পার্শ্ববর্তী বাড়ির আলী আক্কাছের জমি নিয়ে বিরোধে আলী আক্কাসের পক্ষ নিয়ে কাশেম আওয়ামী লীগের লোকদের সাথে নিয়ে বিল্লালের জমির দখল দিতে গেলে দুই পক্ষের সংঘর্ষ হয়। এ ঘটনায় আবুল হোসেন বাদী হয়ে অরন্ডি কাশেম সহ অন্যদের বিরুদ্ধে সদর দক্ষিণ মডেল থানায় একটি মামলা করেছিলেন। ঘটনাটি পুরো এলাকায় ব্যাপক চঞ্চলের সৃষ্টি হয়েছিল।
২০১৪ সালে রতনপুর গ্রামের মরহুম নুরুল ইসলামের সাথে ধর্মপুর গ্রামের জহির গংদের জমি সংক্রান্ত বিরোধ চলে দীর্ঘদিনের। নূরুল ইসলামের বাড়িতে বসতের সাথের ঘাস জমি দখল করতে আওয়ামী লীগ নেতাদের পক্ষে আসেন এ কাশেম। এসময় দু পক্ষের সংঘর্ষ হয় সংঘর্ষে নুরুল ইসলামের মাথা ফাটিয়ে তাদের জমি দখলে নেয় কাশেম সহ আওয়ামীলীগের লোকেরা। চাঞ্চল্যকর এই ঘটনায় আলোড়ন সৃষ্টি হয় পত্রপত্রিকা ও মিডিয়ায়। পরে নুরুল ইসলাম এর স্ত্রী ছালেহা বেগম বাদী হয়ে কুমিল্লা সদর দক্ষিণ মডেল থানায় কাশেম ও আওয়ামীলীগ নেতাদের বিরুদ্ধে একটি মামলা দায়ের করেন।
২০১৩ সালে রতনপুর গ্রামের মিজানুর রহমান গংদের সাথে তৎকালীন আওয়ামী লীগ নেতা খলিল গংদের সাথে জমি সংক্রান্ত বিরোধে কাশেম ও আওয়ামী লীগের অন্যান্য লোকজন মিজান গংদের জমি দখল দিতে গেলে দুই পক্ষের সংঘর্ষে জড়িয়ে পড়ে এ ঘটনায় ২২/০১/২০১৩ তারিখে মিজানুর রহমান বাদী হয়ে কাশেমসহ অন্যান্য আওয়ামীলীগ নেতাদের বিরুদ্ধে কুমিল্লা সদর দক্ষিণ মডেল থানায় মামলা দায়ের করেন, মামলা নাম্বার ৩৯/১৩।
এছাড়াও ২০১৮ সালে বারপাড়া গ্রামের হিন্দুপাড়ার সুভাষ গং এর সাথে পার্শ্ববর্তী বাড়ির দীনেশ গং এর বসতের জায়গা নিয়ে বিরোধ চলছিলো।এ ঝামেলায় কাশেম সুবিধা নিতে আওয়ামিলীগ নেতাদের সাথে নিয়ে দীনেশের পক্ষে বার বার জমি দখল করতে যায়।এক পর্যায়ে দীনেশকে ট্যাপে পেলে যায়গা দখলে নিয়ে জমির মালিক বানিয়ে দিবে আশ্বস্ত করে আওয়ামীলীগের দলীয় পাওয়ারের প্রভাব খাটিয়ে ঐ জমির পাওয়ার দলীল নিয়ে নেয় কাশেম ও আওয়ামীলীগ নেতা জাহাঙ্গীর। পাওয়ার দলীর নাম্বার ৩৯৭৮। পাওয়ার দলীল নেয়ার পরে জমি সহজে দখলের জন্য সুবাস গংদের হয়রানী করার উদ্দেশ্যে কাশেমের স্ত্রীকে ধর্ষন চেষ্টার অভিযোগ এনে কাশেম বাদী হয়ে কুমিল্লা সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ৯ নং আমলি আদালতে একটি মামলা দায়ের করেন মামলা নাম্বার ৩৭৩/১৮।এ মামলায় সুবাস সহ একাধিক বিএনপি কর্মীকে হয়রানী করা হয়।
পরে সদর দক্ষিণ উপজেলা চেয়ারম্যান গোলাম সরওয়ার ও স্হানীয় লোকদের মাধ্যমে শালিশ মিমাংসা করা হয়। শালিশে এ জমির মালিক সুবাস গং সাব্যস্ত হয়। এছাড়াও কাশেমের বিরুদ্ধে আরো অনেক মামলা ও অপকর্মের অভিযোগ রয়েছে।গত ২১শে মে২০২৪ কুমিল্লা সদর দক্ষিণ উপজেলা নির্বাচনে চেয়ারম্যান পদে আনারস প্রতিক নিয়ে নির্বাচন করেছিলেন ইন্জিনিয়ার রিপন। সে নির্বাচনের কেন্দ্র খরচের ৫০ হাজার টাকা আত্মসাৎ এর অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে।
এলাকায় গত ১৬ বছর আওয়ামী লীগ নেতাদের সাথে থেকে সুবিধাভোগী এ কাশেম এত অপকর্মের পরেও কিভাবে বিএনপি নেতাকর্মীদের সাথে ওঠাবসা করে?নিজ দলীয় লোকের টাকা আত্মসাৎ করা কাশেমকে ওয়ার্ড সমন্বয়কের দায়িত্ব কি ভাবে দেয়া হয়? এছাড়া হঠাৎ করে বিএনপিতে এসে নেতা দাবী করলেই কি ১৬ বছরের অপকর্মের পাপ মোচন হয়ে যাবে এমন প্রশ্ন এলাকার সকলের মুখে।
০৫ আগষ্ট সরকার পতনের পর থেকে সাদা পাঞ্জাবি পরে নিজে বিএনপির ত্যাগি নেতা দাবী করে ওঠা বসা শুরু করেন বিএনপি নেতাদের সাথে। স্কুলের গণ্ডি পার হতে না পারা কাশেম সময় পরিবর্তনের সাথে সাথে দখলের চেষ্টা করেন এলাকার গ্রাম্য সালিশের বিচারের আসন অথচ তার বিরুদ্ধেই শত অন্যায় ও জমি দখলের অভিযোগ। কেন্দ্রীয় ভাবে ঘোষণা অনুযায়ী আওয়ামীলীগে যোগ দেয়া দলের ক্ষতি করা কোন লোক আপাতত বিএনপিতে আসার কোন অনুমতি না থাকা সত্বেও কিভাবে সে রং বদলিয়ে বিএনপিতে আসে সে প্রশ্ন এলকাবাসীর মুখে মুখে। এছাড়াও তার এসব অতীত ভূলে বিএনপি নেতারা তাকে সাথে নিয়ে অনুস্ঠানের মঞ্চে বসার কারনে ক্ষোভ প্রকাশ করেন নেতা কর্মীরা।তারা মনে করেন এমন ব্যাক্তিরা দলে বিষফোঁড়া।
এছাড়া রতনপুর গ্রামের ফরিদ উদ্দিন বলেন, এ অরন্ডি কাশেম একজন ক্রিমিনার প্রকৃতির লোক সে গত ১৬ বছর আওয়ামিলীগ নেতাদের সাথে থেকে এলাকার লোকদের জ্বালাইছে আওয়ামী লীগের পক্ষ হয়ে বিএনপির অনেক কর্মীর জমি দখল করেছে এখন বোল বদলে নিজেকে বিএনপির নেতা দাবী করে বিএনপিতে এসে এলাকার বিএনপির রাজনৈনিক পরিবেশ নষ্ট করতেছে। আমি একটি সংবাদ সম্মেলনে তার ক্রিমিনালীর একটা প্রতিবাদ করেছি।গত ২৫ অক্টোবর বারপাড়া ইউনিয়নের ৮নং ওয়ার্ডের কমিটি নির্বাচনের সময় সে অন্যায় ভাবে হাত তোলে আমার প্রতিপক্ষ রুহুল আমিন কে সমর্থন করেছে অথচ সে ৯নং ওয়ান্ডের লোক।এলাকার রাজনৈনিক পরিবেশ তার জন্য নষ্ট হচ্ছে তার জন্য আর তাকে প্রশ্রয় দিচ্ছে রতনপুর এলাকার বিএনপির কিছু লোক।তাদের আশ্রয় ও প্রশ্রয়ে কাশেম এলকার বিএনপির এ নেতাতের সাথে রেখে অতীতের সকল কর্মকান্ড আবার ও চালিয়ে যাওয়ার আশঙ্কা করছি।তা না হলে তার সম্পর্কে সবকিছু জেনেও তারা কেন এ ক্রিমিনাল কে আশ্রয় প্রশ্রয় দিয়ে একই মঞ্চে বসে?এবং তাদের সাথে রেখে বিএনপির রাজনীতিতে এনে এলাকার রাজনৈতিক পরিবেশ নষ্ট করার সুযোগ করে দেয়? যার প্রমান স্বরুপ বলতে চাই সে দিন বারপাড়া স্কুলে যে ঘটনাটি ঘটেছে সেটা বিএনপির ইউনিয়ন ও থানা পর্যায়ের নেতাদের সামনে ঘটেছে। বিষয়টা সমাধান না করে মামলা পর্যন্ত গড়ায়।কাশেম আওয়ামীলীগের চামচা হয়ে মামলা করার সাহস পায় কোথায়? এলাকার রাজনৈতিক পরিবেশ ধ্বংস করতে এমন একজন কাশেম যথেষ্ট। দ্রুত এসব বিষয়ে সিদ্ধান্ত না নিলে খারাপ যে কোন পরিস্হিতির দায়ভার নেতৃবৃন্দের নিতে হবে।
এসব বিষয়ে কাশেমকে মুঠোফোনে জিজ্ঞাসা করা হলে সাংবাদিক পরিচয় পাওয়ার পর আর কথা বলতে রাজি হননি।