সাংবাদিকদের জীবন ও কর্মক্ষেত্র অনিরাপদ হয়ে উঠেছে: কুমিল্লায় আন্তর্জাতিক নির্যাতিত সাংবাদিক দিবস পালিত
‘সাংবাদিকদের জীবন ও কর্মক্ষেত্র অনিরাপদ হয়ে উঠেছে এবং তাঁরা ন্যায়বিচার থেকে বঞ্চিত হচ্ছেন’— এ প্রতিপাদ্য নিয়ে কুমিল্লায় পালিত হয়েছে আন্তর্জাতিক নির্যাতিত সাংবাদিক দিবস ২০২৫।
দিবসটি উপলক্ষে শনিবার (২ নভেম্বর) বেলা ১১টায় কুমিল্লা প্রেসক্লাব মিলনায়তনে সাংবাদিক কল্যাণ পরিষদ, কুমিল্লার উদ্যোগে আলোচনা সভা ও নির্যাতিত সাংবাদিকদের সম্মাননা প্রদান করা হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সাংবাদিক কল্যাণ পরিষদ, কুমিল্লার সভাপতি ওমর ফারুকী তাপস। প্রধান অতিথি ছিলেন কুমিল্লা প্রেসক্লাবের সভাপতি ও একাত্তর টিভির নিজস্ব প্রতিবেদক কাজী এনামুল হক ফারুক।
বক্তারা বলেন, সাংবাদিকদের ওপর হামলা, হয়রানি বা হত্যার ঘটনায় অধিকাংশ ক্ষেত্রেই সঠিক তদন্ত হয় না