,

হাইমচরে জাতীয় সমাসেবা দিবস উপলক্ষে র‌্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত

আজকের কুমিল্লা ডট কম :
January 2, 2018
news-image

বিএম ইসমাইল:
’’নারী পুরুষ নির্বিশেষ, সামাজ সেবায় গড়বো দেশ’’ এ শ্লোগান নিয়ে হাইমচর উপজেলা প্রশাসন ও সমাজসেবা কার্যালয়ের আয়োজনে জাতীয় সমাজ সেবা দিবস উপলক্ষে র‌্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

গতকাল ২ জানুয়ারি সকাল ১১টায় জাতীয় সমাজসেবা দিবসে উপজেলা পরিষদ সম্মুখ হতে র‌্যালী বের হয়ে উপজেলা সদর আলগীবাজার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন শেষে উপজেলা সম্মুখে আলোচনা সভায় মিলিত হয়। সভায় উপজেলা সমাজসেবা অফিসার ফেরদাউস আকতারের সভাপতিত্বে ও সামাজ সেবা অফিস সহকারি মোঃ শাহেব আলির পরিচালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহি অফিসার মোহাম্মদ মাসুম। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার সন্তোষ চন্দ্র মজুমদার, চরভৈরবী ইউপি চেয়ারম্যান আহমেদ আলি মাষ্টার, ডেপুটি কমিন্ডার মোঃ হাফিজ আহমেদ মাষ্টার, উপজেলা যুবউন্নয়ন কর্মকর্তা মোঃ নজুরুল ইসলাম।

এসময় উপজেলার সমাজসেবা কার্যালয়ের কর্মকর্তা কর্মচারিবৃন্দ ও বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।