,

হোমনায় অগ্নিকান্ডে বসতঘর পুড়ে ছাই, ক্ষতির পরিমাণ ১০ লক্ষ টাকা

আজকের কুমিল্লা ডট কম :
February 28, 2018
news-image

মোঃ শাহ আলমঃ
কুমিল্লার হোমনা উপজেলার চান্দেরচর ইউনিয়নের শোভারামপুর গ্রামের গতকাল মঙ্গলবার (২৭শে ফেব্রুয়ারি) গভীর রাতে অগ্নিকান্ডে বসতঘর পুড়ে ছাই হয়েছে। এতে নগদ টাকাসহ প্রায় দশ লক্ষাধিক টাকার মালামাল ক্ষতিগ্রস্ত হয়েছে। মালামালের মধ্যে ছিল ফ্রিজ, টিভি, স্টিলের আলমারি, কাঠের খাটসহ অন্যান্য তৈজসপত্র।

ঘরের মালিক ইলেকট্রিক মিস্ত্রি মুরশিদ মিয়া জানান, দূর্ঘটনার রাতে ছেলে মেয়ে নিয়ে বসতঘরে ঘুমিয়ে ছিল। হঠাৎ রাত দেড়টার দিকে ঘরের মধ্যে জলন্ত আগুন দেখে ঘর থেকে কোনো রকম পরিবারের সদস্যদের নিয়ে বের হয়। পরে হোমনা ফায়ার সার্ভিসকে খবর দিলে ঘটনাস্থলে আসে। এর পূর্বেই স্থানীয় জনসাধারণ আগুন নেভাতে সক্ষম হয়।

অগ্নিকান্ডের সূত্রপাত কোথায় থেকে হয়েছে তা ঘরের মালিক মুরশিদ মিয়ার অজানা। ধারণা করা হচ্ছে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত ঘটে।