,

হোমনায় বিকাশ ব্যবসায়ির ৪ লক্ষ টাকা ছিনতাই

আজকের কুমিল্লা ডট কম :
August 25, 2017
news-image

হালিম সৈকতঃ
কুমিল্লার হোমনায় বিকাশ ব্যবসায়ী মো. মমিন মিয়া নামের একজনকে হাতে কুপিয়ে আহত করে ৪ লক্ষ টাকা নিয়ে পালিয়ে যায় ছিনতাইকারী চক্র। আহত মো. মমিন মিয়া উপজেলার চান্দেরচর ইউনিয়ন রামকৃষ্ণপুর পশ্চিম আড়ালিয়া গ্রামের মো. ইদ্দিছ মিয়ার ছেলে।
মো. মমিন মিয়া বলেন, আমি গত বুধবার রাত দশ টার দিকে দোকান থেকে ফেরার পথে বাজার থেকে বাড়িতে যাওয়ার পথে পশ্চিম বাজারের কবিত (জেলে) বাড়ির সামনে হঠাৎ তিন জন ডাকাত বের হয়ে মূহুর্তে আমাকে আক্রমন চালায় । পরে ছুরিকাঘাত করে আমাকে আহত করে চার লাখ টাকার ব্যাগ নিয়ে পালিয়ে যায়।