,

২৬ জুলাই থেকে কুবি সাইক্লিস্টের ফটোগ্রাফি ইভেন্ট শুরু

আজকের কুমিল্লা ডট কম :
July 22, 2023
news-image

 

চাঁদনী আক্তার, কুবি প্রতিনিধিঃ

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে (কুবি) সাইক্লিস্টদের সংগঠন কুবি সাইক্লিস্টের আয়োজনে ফটোগ্রাফি ইভেন্টের শুরু ২৬ জুলাই (বুধবার)। স্মার্টফোন নির্মাতা প্রতিষ্ঠান রিয়েলমির সহযোগিতায় ফটোগ্রাফি ইভেন্টটি অনুষ্ঠিত হবে।

বুধবার (২৬ জুলাই) ও বৃহস্পতিবার (২৭ জুলাই) রাত ১২টা পর্যন্ত আগ্রহীরা অংশগ্রহণ করতে পারবে।

জানা যায়, স্মার্টফোন ব্যবহারকারীদের প্রতিভার বহিঃপ্রকাশের মাধ্যমে সৃষ্টিশীলতার সীমানা ছাড়িয়ে যেতে সাহায্য করতে এ মোবাইল ফটোগ্রাফি প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে। ইভেন্টে সাইক্লিস্ট গ্রুপ ও সাধারণ গ্রুপে ভাগ হয়ে দুইটি ইভেন্ট থাকবে। যেখানে সাইক্লিস্ট গ্রুপে দেশের সকল সাইক্লিস্ট ও সাইকেলের সাথে সম্পৃক্ত সকলে অংশগ্রহণ করতে পারবেন। আগ্রহীরা CoU Cyclist ফেইসবুক গ্রুপে সাইক্লিং সম্পর্কিত ছবি পোস্ট করতে হবে।

অন্যগ্রুপে সকল সাধারণ মানুষ অংশগ্রহণ করতে পারবে প্রাকৃতিক দৃশ্যাবলী জনমানুষের জীবন-যাপন সম্পর্কিত ছবি CoU Cyclist ফেইসবুক গ্রুপে পোস্ট করতে হবে।

ইভেন্টের প্রথম পুরস্কার হিসেবে রিয়েলমির ব্যান্ড নিউ আকর্ষণীয় স্মার্ট ফোন এবং দ্বিতীয় ও তৃতীয় পুরস্কার হিসাবে থাকবে রিয়েলমির পক্ষ থেকে আকর্ষণীয় গ্যাজেট। ৩০ জুলাই (রোববার) বিশ্ববিদ্যালয়ের মুক্তমঞ্চে বিজয়ীদের পুরষ্কৃত করা হবে।