,

৩০ দিনের মধ্যে ভবন-স্থাপনা সরানোর নির্দেশ দিল তিতাস

আজকের কুমিল্লা ডট কম :
September 16, 2020
news-image

 

ডেস্ক রিপোর্টঃ

তিতাস গ্যাসের স্থাপিত সঞ্চালন ও বিতরণ লাইনের ওপর কোনো ভবন বা স্থাপনা নির্মাণ করা হলে তা নিজ নিজ দায়িত্বে সরিয়ে নিতে ৩০ দিন সময় দিয়েছে তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটিড। আজ বুধবার প্রতিষ্ঠানটির পক্ষ থেকে এক গণবিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।

গণবিজ্ঞপ্তিতে বলা হয়, বাংলাদেশ গ্যাস আইন, ২০১০ অনুযায়ী গ্যাস সঞ্চালন ও বিতরণ লাইনের ওপর যেকোনো ধরনের স্থাপনা সাময়িক বা স্থায়ীভাবে নির্মাণ করা আইনত দ-নীয় অপরাধ। আগামী ৩০ দিনের মধ্যে স্থাপনা সরিয়ে না ফেললে এ বিষয়ে তিতাস গ্যাস কর্তৃপক্ষ আইনানুগ ব্যবস্থা গ্রহণ করবে।