,

আন্তর্জাতিক মাতৃ ভাষা দিবস উপলক্ষে বুড়িচংয়ে ফ্রি মেডিকেল ক্যাম্প

আজকের কুমিল্লা ডট কম :
February 21, 2022
news-image

রাসেল সোহেল:

আন্তর্জাতিক মাতৃ ভাষা দিবস উপলক্ষে কুমিল্লার বুড়িচং উপজেলার মিথলমা সমাজ কল্যাণ ট্রাস্ট এর উদ্যোগে কুমিল্লা মীম হাসপাতালের সার্বিক সহযোগিতায় ফ্রি মেডিকেল ক্যাম্পিংয়ের আয়োজন করা হয়।

সোমবার পূর্ব মিথলমা সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে সকাল ৮ টায় শুরু হয়ে বিকাল ৪ টায় শেষ হয় এ মেডিকেল ক্যাম্প।

৪ জন ডাক্তার প্রায় ৫০০ শতাধিক পুরুষ ও মহিলা রোগীদের ফ্রি মেডিকেল সেবা প্রদান করে।
পাশাপাশি গর্ভবতী মহিলাদের ফ্রি আলট্রাসোগ্রাফী করা হয়।

ফ্রি মেডিকেল ক্যাম্পিং অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ যুবলীগের কেন্দ্রীয় সহ-সম্পাদক এহতেশামুল হাসান ভূইয়া রুমী । বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন  ৭ নং মোকাম ইউনিয়নের চেয়ারম্যান মোঃ সাহেব আলী । মীম হসপিটাল প্রাঃ লিঃ এর ব্যবস্থাপনা পরিচালক খাইরুন্নেসা মুক্তা ও মাই টিভির জেলা প্রতিনিধি  আবু মুসা ।