শুক্রবার, ১৭ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ

আলেখারচর হতে ১৭ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক

আজকের কুমিল্লা ডট কম :
জুন ৩, ২০২২
news-image

স্টাফ রিপোর্টার:
কুমিল্লা সদরের আলেখারচর বিশ্বরোড এলাকা হতে ১৭ কেজি গাঁজাসহ একজন মাদক কারবারিকে আটক করেছে র‌্যাব-১১, সিপিসি-২ সদস্যরা।

গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-১১, সিপিসি-২ এর একটি আভিযানিক দল ০৩ জুন সকালে এ অভিযান পরিচালনা করে।

আটককৃত মাদক ব্যবসায়ী হলেন কুমিল্লার দেবিদ্ধার উপজেলার ফতেহাবাদ (উত্তরপাড়া) গ্রামের মৃত ইদ্রিস মিয়ার ছেলে মিঠু মিয়া(২৭)।

উক্ত বিষয়ে আটককৃত আসামীর বিরুদ্ধে কোতয়ালী মডেল থানায় মামলা দায়ের করা হয়েছে।

র‌্যাব-১১, সিপিসি-২ এর কোম্পানী অধিনায়ক মেজর মোহাম্মদ সাকিব হোসেন অভিযানের বিষয়টি নিশ্চিত করেছেন।