ইরানের নেতা খামেনির মন্তব্যের কড়া প্রতিবাদ ভারতের
ইরানের নেতা খামেনির মন্তব্যের কড়া প্রতিবাদ ভারতের
ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি বলেছেন, “মিয়ানমার, গাজা, ভারত বা অন্য যেকোনো স্থানে মুসলমানরা যে দুর্দশার মধ্যে আছেন, তা নিয়ে যদি আমরা উদাসীন থাকি, তাহলে নিজেদের মুসলিম হিসেবে ভাবতে পারি না। ইসলামের শত্রুরা সব সময় মুসলিম উম্মাহ হিসেবে আমাদের যৌথ পরিচয় নিয়ে উদাসীন করার চেষ্টা করে।”
খামেনির এই মন্তব্যের কড়া প্রতিবাদ জানিয়েছে ভারত। ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সোয়াল সোমবার বলেছেন, “ইরানের সর্বোচ্চ নেতা ভারতের সংখ্যালঘুদের নিয়ে যে মন্তব্য করেছেন, আমরা তার তীব্র নিন্দা জানাই। এই মন্তব্যগুলো মিথ্যা এবং অগ্রহণযোগ্য। যে দেশগুলো সংখ্যালঘুদের বিষয়ে মন্তব্য করছে, তাদের উচিত অন্যদের উপদেশ দেওয়ার আগে নিজেদের দিকে তাকানো।”
এর আগে, তেহরানে এক ধর্মীয় নেতাদের সমাবেশে খামেনি ফিলিস্তিনের গাজা, ভারত ও মিয়ানমারে মুসলিমদের দুর্দশা নিয়ে কথা বলেন। তার বক্তব্যের অংশ পরে খামেনির এক্স অ্যাকাউন্টে প্রকাশ করা হয়।