,

এই নির্বাচন নগর পিতা নির্ধারণ করার নির্বাচন : আফরোজা জেসমিন টিকলি

আজকের কুমিল্লা ডট কম :
March 2, 2024
news-image

শাহ ইমরান:

কুমিল্লা সিটি উপনির্বাচনের সময় যত ঘনিয়ে আসছে, প্রার্থীদের ব্যস্ততা ততই বাড়ছে। মেয়র প্রার্থী মনিরুল হক সাক্কু ও সহধর্মিনী দিন রাত প্রচার চালিয়ে যাচ্ছেন।

আজ সকাল ১১টায় রাজগঞ্জ থেকে পরে কান্দিরপাড় সাত্তার খান কমপ্লেক্স মার্কেটে গণসংযোগ করেন। বিকাল চারটায় ১৯নং ওয়ার্ডের নেউরা-রাজাপাড়া এলাকায় উঠান বৈঠক করেন। বিকেল ৫ টায় ১৭ নং ওয়ার্ডের পাথুরিয়া পাড়ায় উঠান বৈঠক করেন। এবং বাদ মাগরিব ২২ নং ওয়ার্ডে উঠান বৈঠক করেন।

১৭ নং ওয়ার্ডের পাথুরিয়া পাড়ায় উঠান বৈঠকে বিপুল সংখ্যক নারী সহ বিভিন্ন পেশা লোকজন মেয়র প্রার্থী মনিরুল হক সাক্কুকে কে স্বাগত জানিয়ে বাস প্রতীকের পক্ষে স্লোগানে শ্লোগানে মুখরিত করে তুলেন ।

মেয়র প্রার্থী সাক্কুর সহধর্মিনী পাথুরিয়া পাড়া ওঠান বৈঠকে বলেন,এ নির্বাচন সঠিক নগর পিতা নির্ধারণ করা নির্বাচন। আপনাদের সকল শান্তি নির্ধারণ করতে হলে সঠিক নগরপিতা নির্বাচন করতে হবে। আমরা সুষ্ঠু নির্বাচন চাই আমরা কোন ষড়যন্ত্র চাই না। মনিরুল হক সাক্কু বিজয়ী হলে অসমাপ্ত কাজ সমাপ্ত করবেন।