,

কুবিতে শিক্ষার্থী পরিবহন কমিটি গঠন || আহ্বায়ক হানিফ, সদস্য সচিব সবুজ

আজকের কুমিল্লা ডট কম :
March 15, 2019
news-image

 

শাহাদাত বিপ্লব, কুবি ঃ

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের বহনকারী পরিবহনের শৃঙ্খলা আনয়নের জন্য ৫ সদস্য বিশিষ্ট একটি আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে। বৃহস্পতিবার (১৪ মার্চ) বিশ্ববিদ্যালয়ের পরিবহন উপদেষ্টা কমিটি স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত হওয়া যায়।

এতে ইংরেজি বিভাগের ৭ম ব্যাচের শিক্ষার্থী মাজহারুল ইসলাম হানিফকে আহ্বায়ক এবং লোক প্রশাসন বিভাগের ১০ম ব্যাচের শিক্ষার্থী নাজমুল সবুজকে সদস্য সচিব করা হয়েছে। কমিটির অন্য তিন সদস্য হলেন মামুনুর রশিদ, কামাল হোসেন এবং কাজী লাবিবা।

বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী পরিবহনের বিভিন্ন সমস্যা সমাধানের লক্ষ্যে এই কমিটি বিশ্ববিদ্যালয়ের পরিবহন উপদেষ্টা কমিটির সাথে দায়িত্ব পালন করবে।