,

কুমিল্লার বুড়িচংয়ে তালগাছ থেকে পড়ে দিনমজুরের মৃত্যু

আজকের কুমিল্লা ডট কম :
January 18, 2019
news-image

 

সাকিব অাল হেলালঃ
কুমিল্লার বুড়িচংয়ে তাল গাছ থেকে পড়ে মনু মিয়া(৩৭) নামে এক দিন মজুরের মৃত্যু হয়েছে।

শুক্রবার(১৮ জানুয়ারী) দুপুরে বুড়িচং উপজেলার হরিপুর উঃ পাড়া গ্রামে এ দুর্ঘটনা ঘটে।

নিহত মনু মিয়া হরিপুর গ্রামের মৃত. জয়নাল অাবেদীনের ছেলে।
তিনি পেশায় দিনমজুর ছিলেন।

স্থানীয় প্রত্যক্ষদর্শী জানান,নিহত মনু মিয়ে দুপুর সাড়ে ১২টায় লাকড়ি কাঁটতে তালগাছে উঠেন। এক পর্যায়ে তিনি অসতর্কতাবশত গাছ থেকে পড়ে গুরুতর অাহত হলে তার প্রতিবেশি ও পরিবারের লোকজন বুড়িচং স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন।