,

কুমিল্লার লাকসামে ছিনতাইকারীর ছুরিকাঘাতে সিএনজি চালক নিহত

আজকের কুমিল্লা ডট কম :
April 6, 2019
news-image

 

সেলিম চৌধুরী হিরাঃ
কুমিল্লায় ছিনতাইকারীর ছুরিকাঘাতে মনির হোসেন (৪৫) নামের সিএনজি চালক নিহত হয়েছেন। মনির হোসেন লাকসাম উপজেলার বাকই ইউনিয়নের কছরাইশ গ্রামের মৃত নুরুল হকের পালিত পুত্র।

শুক্রবার রাত সাড়ে ৮টার দিকে কুমিল্লার লাকসাম-মুদাফরগঞ্জ সড়কের নোড়াপাড়া নামক স্থানে এ ঘটনা ঘটে।

বিষয়টি নিশ্চিত করেছেন লাকসাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনোজ কুমার দে।

জানা যায়, যাত্রীবেশে ছিনতাইকারীরা চালক মনির হোসেনের ওই সিএনজিতে ওঠেছিলো। অস্ত্রের মুখে সিএনজিটি ছিনতাই করার চেষ্টা করে তারা। এক পর্যায়ে মনির হোসেন চিৎকার শুরু করলে তাকে ছুরিকাঘাত করে ছিনতাইকারীরা পালিয়ে যায়। ঘটনাস্থলেই মারা যান তিনি।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে সিএনজিটি উদ্ধার করে থানায় নিয়ে আসে। এ ঘটনায় পুলিশ জিজ্ঞাসাবাদের জন্য ১জনকে আটক করেছে।