,

কুমিল্লায় ট্রাকের সাথে মুখোমুখি সংঘর্ষে মোটরসাইকেল আরোহী নিহত

আজকের কুমিল্লা ডট কম :
December 27, 2018
news-image

 

স্টাফ রিপোর্টারঃ
কুমিল্লায় ট্রাকের চাকায় পিষ্ট হয়ে মো. রুবেল (৩০) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। বৃহস্পতিবার দুপুরে কুমিল্লা-সিলেট আঞ্চলিক মহাসড়কের জেলার দেবিদ্বার পৌর এলাকার সাইলচর ব্রিজ এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত রুবেল জেলার মুরাদনগর উপজেলার শ্রীরামপুর গ্রামের মৃত ফজলুল হকের ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বৃহস্পতিবার দুপুর সাড়ে ১২টার দিকে কুমিল্লা-সিলেট আঞ্চলিক মহাসড়কের দেবিদ্বার পৌর এলাকার সাইলচর ব্রিজ এলাকায় মুরাদনগর থেকে দেবিদ্বারগামী একটি মোটরসাইকেলকে ব্রাহ্মণবাড়িয়া থেকে কুমিল্লাগামী একটি খালি ট্রাক পেছন থেকে ধাক্কা দেয়। এ সময় মোটরসাইকেলটি ছিটকে সড়কের পাশে পড়ে যায় এবং মোটর সাইকেল আরোহী রুবেল ট্রাকের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলে মারা যান।

দেবিদ্বার থানার ওসি মো. জহিরুল আনোয়ার জানান, ঘাতক ট্রাকটি আটক করা গেলেও এর চালক পালিয়ে গেছে।