,

কুমিল্লায় বিএনপির বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত

আজকের কুমিল্লা ডট কম :
November 23, 2019
news-image

 

 

অনলাইন ডেস্ক :

বিএনপি নেত্রী বেগম খালেদা জিয়ার মুক্তি ও পেয়াজসহ নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্যর বৃদ্ধির প্রতিবাদে কুমিল্লা দক্ষিন জেলা বিএনপি ও মহানগর বিএনপির উদ্যোগে এক বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

 

আজ বিকালে নগরীর ধর্মসাগর পশ্চিমপাড় বিএনপির অস্থায়ী কার্যালয় মাঠে অনুষ্ঠিত বিক্ষোভ সমাবেশে প্রধান অতিথি ছিলেন বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্ঠা ও সাবেক ডাকসু ভিপি আলহাজ্ব আমান উল্লাহ আমান।

 

কুমিল্লা দক্ষিন জেলা বিএনপির সহ-সভাপতি সাবেক এমপি মাহবুবুর রহমানের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মোস্তাক মিয়া, জেলা যুবদলের সাবেক সভাপতি আমিরুজ্জামান আমির, জেলা যুবদলের সভাপতি আশিকুর রহমান মাহমুদ ওয়াসিম, জেলা সেচ্ছাসেবক দলের সভাপতি ভিপি নজরুল ইসলাম, সাধারন সম্পাদক আব্দুল্লাহ আল মামুন, সদর দক্ষিন বিএনপির সভাপতি মাহবুব চৌধুরীসহ অন্যান্যরা।