,

কুমিল্লায় লাকসামে ট্রেনে কাটা পড়ে কিশোরীর মৃত্যু

আজকের কুমিল্লা ডট কম :
December 19, 2018
news-image

 

নিজস্ব প্রতিবেদকঃ
কুমিল্লার লাকসামে ট্রেনে কাটা পড়ে সোনিয়া নামে এক কিশোরীর মৃত্যু হয়েছে। নিহত ওই কিশোরী উপজেলার আজগরা ইউনিয়নের ঘাটার নোয়াগাঁও গ্রামের জসিম উদ্দিনের মেয়ে।

আজ বুধবার সন্ধ্যায় এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, সন্ধ্যা সোয়া ছয়টার দিকে লাকসাম থেকে নোয়াখালীগামী সমতট এক্সপ্রেস (৪৬ নং ডাউন) ট্রেন দৌলতগঞ্জ স্টেশন ছেড়ে যাচ্ছিল। এ সময় ফতেপুর রেল ক্রসিংয়ের কাছে রেল লাইনের পাশ দিয়ে ওই কিশোরী হেঁটে যাওয়ার সময় ট্রেনের ধাক্কায় ট্রেনের চাকার নিচে পড়ে খণ্ডিত হয়ে ঘটনাস্থলে মারা যায়।

একটি সূত্র জানায়, কিশোরী সোনিয়া লাকসাম পৌর শহরের গাজীমুড়ায় তার মামার বাড়ি থাকে। ওই দিন লাকসাম হাসপাতালে চিকিৎসাধীন তার এক আত্মীয়কে দেখতে যাওয়ার সময় এ দুর্ঘটনার শিকার হয়।

এ ব্যাপারে লাকসাম রেলওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) দায়িত্বে থাকা উপপরিদর্শক মো. আতাউর রহমান ট্রেনে কাটা যাওয়ার বিষয়টি নিশ্চিত করে জানান, পুলিশ আসার পূর্বেই স্বজনেরা ওই কিশোরীর লাশ নিয়ে গেছেন।