,

কুমিল্লায় ৪ তরুণের ‘স্বপ্নযাত্রা’র উদ্যোগে দুঃস্থদের মধ্যে কম্বল বিতরণ

আজকের কুমিল্লা ডট কম :
November 27, 2019
news-image

 

মাছুম কামাল:

কুমিল্লায় ‘স্বপ্নযাত্রা’ নামক একটি স্বেচ্ছাসেবক সংগঠনের উদ্যোগে মঙ্গলবার কুমিল্লা রেলওয়ে স্টেশনে এবং ধর্মসাগর পাড়ের ১০০ গরীব ও দুঃস্থদের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে।

স্বপ্নযাত্রা নামক সংগঠনটির উদ্যোক্তা ৪ তরুণ কুমিল্লা পলিটেকনিক ইন্সটিটিউটের ছাত্র। নিজেদের হাতখরচের পয়সা বাঁচিয়ে নিজেরাই চাঁদা দিয়ে সংগঠনটি পরিচালনা করেন তারা।

কিভাবে যাত্রাটা শুরু, এমন প্রশ্নের উত্তরে সংগঠনটির অন্যতম প্রতিষ্ঠাতা কুমিল্লার দাউদকান্দি উপজেলার ছেলে হাসানুজ্জামান জানালেন, তিনি কুমিল্লা পলিটেকনিকের কম্পিউটার টেকনোলোজি বিভাগের ছাত্র।

চলতি বছরের ফেব্রুয়ারির ২ তারিখে তারা একই বিভাগের ৪ বন্ধু (তানভীর, রাসেল, সৌরভ, শাকিল, সিহাদ) মিলিত হয়ে সংগঠনের পরিকল্পনা করেন। এরপর শুরু হয় যাত্রা। জনপ্রতি ১৫০ টাকা মাসিক চাঁদা দিয়ে তারা ওই অর্থে বিভিন্ন স্বেচ্ছাসেবকমূলক কাজ করে থাকেন।

এর আগে তারা কুমিল্লা পলিটেকনিকের একাধিক গরীব শিক্ষার্থীকে আর্থিক সহায়তা করেন। এই প্রথম সামর্থ্যের মধ্যে বড় আকারের ইভেন্ট করলেন তারা।

কথায়-কথায় আরও জানা গেলো, ভবিষ্যৎেও এই ধরণের মহৎ কাজ করবেন তারা। অন্তত, ইচ্ছেটা তেমনই। তাদের এই উদ্যোগের পিছনে কম্পিউটার টেকনোলোজি বিভাগের প্রধান আব্দুল ওয়াদুদের অনুপ্রেরণাও ভূমিকা রেখেছে বলে জানিয়েছেন তারা।

বর্তমানে ‘স্বপ্নযাত্রা’র সদস্য ২০ জন। মাদক, হতাশায় ডুবে যাওয়া অনেক তরুণের ভীড়ে কুমিল্লা পলিটেকনিকের এই তরুণদের এমন উদ্যোগ সত্যিই প্রশংসনীয়।