কুমিল্লা উত্তর জেলা বিএনপির আহ্বায়ক হলেন আবুল হাসেম চেয়ারম্যান
জাকির হোসেন হাজারী, দাউদকান্দি:
কুমিল্লা উত্তর জেলা বিএনপির ৮ সদস্য বিশিষ্ট নতুন আংশিক আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়েছে। নতুন কমিটিতে দাউদকান্দির আবুল হাশেম চেয়ারম্যানকে আহ্বায়ক এবং ৭ জনকে যুগ্ম আহ্বায়ক করা হয়।
আজ সোমবার বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, ২০২২ সালের ২৯ মে অনুমোদনকৃত মো. আক্তারুজ্জামান সরকার এবং সদস্য সচিব এ এফ এম তারেক মুন্সীর নেতৃত্বে ৪১ সদস্য বিশিষ্ট কুমিল্লা উত্তর জেলা বিএনপির কমিটিটি বিলুপ্ত করা হয়েছে।
নবগঠিত কমিটির সাত যুগ্ম আহ্বায়ক হলেন -সৈয়দ তৌফিক আহমেদ মীর, আব্বাস উদ্দিন আহমেদ, মো. মহিউদ্দিন, এডভোকেট তৌহিদুল ইসলাম বাবু, ব্যারিস্টার রিজভী উল আহসান মুন্সী, ওসমান গণি ভূঁইয়া ও সুফিয়া খাতুন।
বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে, আগামী তিন মাসের মধ্যে এই কমিটিকে সম্মেলনের মাধ্যমে পূর্ণাঙ্গ কমিটি গঠনের নির্দেশ দেওয়া হয়েছে।