,

কুমিল্লা সিটি ফাউন্ডেশনের উদ্যোগে ঈদ সামগ্রী বিতরণ

আজকের কুমিল্লা ডট কম :
May 8, 2021
news-image

স্টাফ রিপোর্টার:
আর্তমানবতার সেবায় নিয়োজিত কুমিল্লা সিটি ফাউন্ডেশনের উদ্যোগে বুড়িচং উপজেলার মোকাম ইউনিয়নের  মনিপুর সরকারী প্রাথমিক বিদ্যালয় ও আবিদপুর মাদ্রাসা মাঠে অসহায় দারিদ্র্য ৩০০ পরিবারের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করা হয়েছে।

সিটি ফাউন্ডেশনের সভাপতি জামাল খন্দকারের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সিটি ফাউন্ডেশনের প্রধান উপদেষ্টা ঔষধ প্রশাসন অধিদপ্তরের সাবেক মহা- পরিচালক মেজর জেনারেল অবঃ মোঃ মোস্তাফিজুর রহমান।

এসময় আরো উপস্থিত ছিলেন,উপদেষ্টা পরিষদের সদস্য মোঃ শাহ আলম ভূইয়া আলম, হারুনুর রশিদ, এমদাদুল হক ভুঁইয়া, যুগ্ম সম্পাদক তারিকুল ইসলাম লিটন, আনোয়ার হোসেন, আরিফ। এ সময় কুমিল্লা বারের সিনিয়র আইনজীবী এডভোকেট মাহবুবুর রহমান, বিশিষ্ট সমাজ সেবক শাহজাহান মাষ্টার,মঞ্জুর আলম, বাবলু সহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।