চাঁদপুরের ৫টি আসনের মধ্যে ৪ টিতে বিএনপি ও একটিতে স্বতন্ত্র বিজয়ী
সারাদেশের ন্যায় চাঁদপুরের ৫টি আসনে শান্তিপূর্ণ পরিবেশে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোটগ্রহণ সম্পন্ন হয়েছে। বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৭টা থেকে জেলার বিভিন্ন কেন্দ্রে একযোগে ভোটগ্রহণ শুরু হয়ে বিকেল ৪টা পর্যন্ত ভোট গ্রহণ সমাপ্ত হয়। কেন্দ্র ভিত্তিক প্রাপ্ত তথ্যের ভিত্তিতে চাঁদপুরের ৫টি সংসদীয় আসনের মধ্যে ৪টি আসনে বিএনপির প্রার্থী বিজয়ী ও ১টিতে বিএনপির বিদ্রোহী প্রার্থী বিজয় লাভ করেছেন।
চাঁদপুর-১ আসন-২৬০ (কচুয়া): ড. আ ন ম এহসানুল হক মিলন- বিএনপি মনোনীত প্রার্থী- ধানের শীষ। তার নিকটতম প্রতিদ্বন্দ্বি প্রার্থী আবু নছর মো. মকবুল আহমেদ- জামায়াতে ইসলামী-মনোনীত প্রার্থীর প্রতীক- দাঁড়িপাল্লা। চাঁদপুর-২, আসন-২৬১ (মতলব উত্তর- মতলব দক্ষিণ) : ড. মো. জালাল উদ্দিন- বিএনপি মনোনীত প্রার্থী- ধানের শীষ। তার নিকটতম প্রতিদ্বন্দ্বি প্রার্থী বিল্লাল হোসেন মিয়াজী-এলডিপি-মনোনীত প্রার্থীর প্রতীক- ছাতা। চাঁদপুর-৩, আসন-২৬২ (সদর ও হাইমচর): শেখ ফরিদ আহমেদ মানিক- বিএনপি মনোনীত প্রার্থী ধানের শীষ। তার নিকটতম প্রতিদ্বন্দ্বি প্রার্থী এ্যাড. শাহাজাহান মিয়া- জামায়াত ইসলামী- মনোনীত প্রার্থীর প্রতীক- দাঁড়িপাল্লা।
চাঁদপুর-৪, আসন-২৬৩ (ফরিদগঞ্জ) : মো. আব্দুল হান্নান- স্বতন্ত্র প্রার্থীর-চিংড়ি প্রতীক। তার নিকটতম প্রতিদ্বন্দ্বি প্রার্থী লায়ন মো. হারুনর রশীদ- বিএনপি মনোনীত প্রার্থীর প্রতীক- ধানের শীষ ও বিল্লাল হোসেন মিয়াজি-বাংলাদেশ জামায়াতে ইসলামী-মনোনীত প্রার্থীর প্রতীক- দাঁড়িপাল্লা। চাঁদপুর-৫, আসন নং-২৬৪ (হাজীগঞ্জ-শাহরাস্তি): ইঞ্জিনিয়ার মমিনুল হক- বিএনপি মনোনীত প্রার্থী ধানের শীষ প্রতীক। তার নিকটতম প্রতিদ্বন্দ্বি প্রার্থী ড. নিয়ামুল বশির- এলডিপি-মনোনীত প্রার্থীর প্রতীক-ছাতা।
চাঁদপুর-১ কচুয়া সংসদীয় আসনে শান্তিপূর্ন পরিবেশে এয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। সকাল সাড়ে ৮ টার দিকে ড. আ ন ম এহছানুল হক মিলন তাঁর গোবিন্দপুর গ্রামে নিজ কেন্দ্রে ভোট প্রদান করেন এবং দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থী মুহাদ্দিস আবু নছর আশরাফী সকালে আশরাফপুর গ্রামে নিজ কেন্দ্রে ভোট দেন। জেলার হেভিওয়েট আসন হিসেবে পরিচিত কচুয়ায় মোট ভোটার সংখ্যা ছিলো ৩ লক্ষ ৫২ হাজার ৫৮০ জন।তন্মধ্যে পুরুষ ১ লক্ষ ৮২ হাজার ৩৭০ জন ও মহিলা ভোটার ১ লক্ষ ৭০ হাজার ২০৭ জন ও হিজড়া ভোটার ৩ জন। নির্বাচনে ১২টি ইউনিয়ন ও ১টি পৌরসভা নিয়ে গঠিত এ উপজেলায় মোট ভোট কেন্দ্র ১১০ টি। মোট ভোট কক্ষের সংখ্যা ৬৩৬টি (তন্মধ্যে স্থায়ী ভোট কক্ষ ৬২২ ও ১৪টি অস্থায়ী)।
চাঁদপুর-১ কচুয়া আসনে মোট ৫ জন প্রার্থী প্রতিদ্বন্দিতা করেন। প্রার্থীরা হচ্ছেন, বিএনপি মনোনীত প্রার্থী ড. আ ন ম এহছানুল হক মিলন (ধানের শীষ), জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী মুহাদ্দিস আবু নছর আশরাফী (দাঁড়িপাল্লা), বৃহত্তর সুন্নি জোটের মনোনীত প্রার্থী মোহাম্মদ নাসির উদ্দিন মাহমুদ (মোমবাতি), জাতীয় পার্টির মনোনিত প্রার্থী মো: হাবিব খান (লাঙ্গল) ও গণফোরামের প্রার্থী মুহাম্মদ আজাদ হোসেন (উদীয়মান সূর্য)।কচুয়ায় ১১০ টি ভোট কেন্দ্রে ধানের শীষ প্রতীকের প্রার্থী ড. আ ন ম এহছানুল হক মিলন পেয়েছেন ১ লক্ষ ৩৩ হাজার ৩২ ভোট ও দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থী মুহাদ্দিস আবু নছর আশরাফী পেয়েছেন ৭০ হাজার ৩৬৮ ভোট। ফলাফলের দিক থেকে ড. আ ন ম এহছানুল হক মিলন বেসরকারী ভাবে বিজয়ী হয়েছেন।
চাঁদপুর-২ (মতলব উত্তর মতলব দক্ষিণ) আসনে বিপুল ভোটের ব্যবধানে বিএনপি প্রার্থী মো. জালাল উদ্দিন নির্বাচিত হয়েছেন : সকালে লুধুয়া স্কুল এন্ড কলেজ কেন্দ্রে ভোট দিয়েছেন বিএনপি মনোনীত প্রার্থী মো. জালাল উদ্দিন। এ আসনে মোট ভোটার সংখ্যা ৫ লাখ ১ হাজার ৬১ জন। পুরুষ ভোটার ২ লাখ ৫৬ হাজার ৫০০ জন ও মহিলা ভোটার ২ লাখ ৪৪ হাজার ৫৫৯ জন এবং হিজড়া ভোটার ২ জন। ১৫৫ টি ভোট কেন্দ্রে ধানের শীষ প্রতীকের প্রার্থী ড. জালাল উদ্দীন পেয়েছেন ১ লক্ষ ৭২ হাজার ৫০৬ ভোট ও এলডিপি প্রতীকের প্রার্থী মো. বিল্লাল হোসেন পেয়েছেন ৫৭ হাজার ৪৭৩ ভোট। এ আসনে ৮ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেছেন। তাঁরা হলেন: বিএনপি মনোনীত প্রার্থী মো. জালাল উদ্দিন, ১১ দলীয় জোট (এলডিপি) মো. বিল্লাল হোসেন, ইসলামী আন্দোলন বাংলাদেশের মানসুর আহমেদ সাকি, জাতীয় পার্টির মো. এমরান হোসেন মিয়া, বাংলাদেশ রিপাবলিকান পার্টির মো. ফয়জুন্নুর, গণঅধিকার পরিষদের মো. গোলাফ হোসেন, বাংলাদেশ লেবার পার্টির নাসিমা নাজনিন সরকার, নাগরিক ঐক্যের মো. এনামুল হক। তার মধ্যে গণঅধিকার পরিষদের মো. গোলাফ হোসেন বিএনপি প্রার্থীকে সমর্থন দিয়ে নির্বাচন থেকে সড়ে দাঁড়ান।
চাঁদপুর-৩, আসন-২৬২ (সদর ও হাইমচর): শেখ ফরিদ আহমেদ মানিক- বিএনপি মনোনীত প্রার্থী ধানের শীষ প্রতীক বিপুল ভোটে বিজয়ী হয়েছেন। এই আসনে মোট ১৬৫ টি ভোট কেন্দ্রে বিএনপির মনোনীত প্রার্থী শেখ ফরিদ আহমেদ মানিক পেয়েছেন ১ লক্ষ ৬৫ হাজার ৪০৪ ভোট। বাংলাদেশ জামায়াত ইসলামী দাঁড়িপাল্লার প্রার্থী অ্যাড. শাহজাহান মিয়া পেয়েছেন ১ লক্ষ ৮৬৫ ভোট। ফলাফলের দিক থেকে শেখ ফরিদ আহমেদ মানিক বেসরকারী ভাবে বিজয়ী হয়েছেন। এ আসনে অন্য প্রার্থীরা বাংলাদেশ ইসলামী ফ্রন্ট মনোনীত মোমবাতি প্রতিকের প্রার্থী এএইচএম আহসান উল্লাহ পেয়েছেন ২ হাজার ২৭৪ ভোট, ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত হাতপাখা প্রতিকের প্রার্থী জয়নাল আবেদীন শেখ পেয়েছেন ১৪ হাজার ১৮১ ভোট, গণঅধিকার পরিষদ মনোনীত ট্রাক প্রতিকের প্রার্থী জাকির হোসেন পেয়েছেন ১৩২ ভোট, বাংলাদেশ কমিউনিস্ট পার্টি মনোনীত কাস্তে প্রতীকের প্রার্থী জাহাঙ্গীর হোসেন পেয়েছেন ৬৭৬ ভোট, গণফোরাম মনোনীত উদীয়মান সূর্য প্রতীকের প্রার্থী সেলিম আকবর পেয়েছেন ৩০৭ ভোট।
চাঁদপুর-৪, আসন-২৬৩ (ফরিদগঞ্জ): মো. আব্দুল হান্নান- স্বতন্ত্র প্রার্থীর চিংড়ি প্রতীক ৪৬২৭ ভোটে এগিয়ে আছেন, তার নিকটতম বিল্লাল হোসেন মিয়াজি- বাংলাদেশ জামায়াতে ইসলামী-মনোনীত প্রার্থীর প্রতীক- দাঁড়িপাল্লা ও লায়ন মো. হারুনর রশীদ- বিএনপি মনোনীত প্রার্থীর প্রতীক- ধানের শীষ। মো. আব্দুল হান্নান স্বতন্ত্র প্রার্থী চিংড়ি প্রতীক বিপুল ভোটে বিজয়ী হয়েছেন। এই আসনে ভোট কেন্দ্রে মো. আব্দুল হান্নান পেয়েছেন ৭৪ হাজার ১৭৫ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দি বিএনপির মনোনীত ধানের শীষের প্রার্থী লায়ন হারুন অর রশিদ পেয়েছেন ৬৯ হাজার ১৫৫ ভোট ও বাংলাদেশ জামায়াত ইসলামী মনোনীত দাঁড়িপাল্লার প্রার্থী মো. বিল্লাল হোসেন মিয়াজী পেয়েছেন ৬৬ হাজার ৬৯২ ভোট। ফলাফলের দিক থেকে মো. আব্দুল হান্নান বেসরকারী ভাবে বিজয়ী হয়েছেন।
চাঁদপুর-৫ আসন ধানের শীষের প্রার্থী মোঃ মমিনুল হক বিপুল ভোটের ব্যবধানে বিজয়ী হয়েছেন। চাঁদপুর-৫ (হাজিগঞ্জ-শাহরাস্তি) নির্বাচনী এলাকায় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে মোট ১৫৮টি কেন্দ্রে মোট ভোটার ৫ লাখ ২৬ হাজার ৬৭৮। এতে জাতীয়তাবাদী দল (বিএনপি) ধানের শীর্ষ প্রতীক প্রার্থী বিপুল ভোটের ব্যবধানে মোঃ মমিনুল হক ১ লক্ষ ৮৫ হাজার ৪০৪ ভোট পেয়ে বেসরকারি ভাবে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ১১ দলীয় জোটের (এলডিপি) ছাতা প্রতীক প্রার্থী ড. নয়ামুল বশির ৭৫ হাজার ৬৬০ ভোট পেয়েছেন। ধানের শীষ প্রতীক প্রার্থী মোঃ মমিনুল হকে বেসেকারি ভাবে বিজয়ী হয়েছেন।
প্রসঙ্গত, চাঁদপুরের ৫টি আসনে বিএনপি-জামায়াতসহ অন্যান্য রাজনৈতিক দলের ৩৫ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। জেলার ৫ আসনে ভোটার সংখ্যা-২৩ লাখ ৩১ হাজার ২শ ৩৫ জন। এদের প্রায় অর্ধেকই মহিলা ভোটার। এদের মধ্যে নারী ভোটার সংখ্যা ১১ লাখ ২৯ হাজার ৮শ ৭৪ জন। পুরুষ ভোটার ১২ লাখ ১ হাজার ৬শ ৪৪ জন। জেলায় হিজড়া ভোটার মাত্র ১১ জন। এসব আসনের ভোট কেন্দ্রের নিরাপত্তার জন্য নিয়োজিত ছিলেন ১২ হাজার ৫২৪জন আইন শৃঙ্খলা বাহিনীর সদস্য। গতকাল গণভোটের হ্যাঁ/না এক ব্যালট ও দলীয় প্রতীকে আরেকটি ব্যালট মিলিয়ে দুটি ব্যালটে ভোট দিয়েছেন ভোটাররা।
শুরু থেকেই ভোটারদের স্বতঃস্ফূর্ত উপস্থিতিতে কেন্দ্রগুলোতে দীর্ঘ লাইনের সৃষ্টি হয়। এদিন চাঁদপুর জেলার বিভিন্ন ভোট কেন্দ্র পরিদর্শন করেন জেলা রিটার্নিং কর্মকর্তা ও চাঁদপুর জেলা প্রশাসক মো. নাজমুল ইসলাম সরকার ও চাঁদপুর পুলিশ সুপার মো: রবিউল হাসান। ভোটকেন্দ্রে পুরুষ ভোটরদের পাশাপাশি নারী ভোটারদেরও লাইনে দাঁড়াতে দেখা গেছে। অনেকেই ফজর পড়ে কেন্দ্রের সামনে লাইনে দাঁড়িয়েছেন।