,

চৌদ্দগ্রামে গলায় ফাঁস দিয়ে মানসিক রোগীর আত্মহত্যা

আজকের কুমিল্লা ডট কম :
October 10, 2018
news-image

 

স্টাফ রিপোর্টার:

কুমিল্লার চৌদ্দগ্রামের শুভপুর ইউনিয়নের কটপাড়ায় মঙ্গলবার (৯ অক্টোবর) বিকালে মো. আব্দুর রশিদ (৫৫) নামে এক মানসিক রোগী গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে।

সে একই গ্রামের মো. ইয়াসিনের পুত্র। নিহতের এক মেয়ে ও দুই ছেলে রয়েছে।

এ বিষয়ে চৌদ্দগ্রাম থানার কর্তব্যরত অফিসার এসআই সালাম মুঠোফোনে আত্মহত্যার বিষয়টি নিশ্চিত করে বলেন, নিহতের লাশ উদ্ধার করে থানায় আনা হয়েছে এবং লাশের সুরতহাল রিপোর্টের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাডপাতালে প্রেরণ করা হয়েছে।