,

চৌদ্দগ্রামে বিএনপি’র ঈদ পূর্ণমিলনী ও সংবর্ধনা অনুষ্ঠিত

আজকের কুমিল্লা ডট কম :
June 19, 2018
news-image

স্টাফ রিপোর্টার ঃ

কুমিল্লার চৌদ্দগ্রামে বিএনপি নেতাকর্মীদের ঈদ পূর্ণমিলনী অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (১৮ জুন) বিকেলে উপজেলার মুন্সিরহাট ইউনিয়নের বাসন্ডায় আয়োজিত উক্ত ঈদ পূর্ণমিলনীতে প্রধান অতিথি’র আলোচনা রাখেন চৌদ্দগ্রাম উপজেলা বিএনপি’র সিনিয়র যুগ্ন আহবায়ক সাজেদুর রহমান মোল্লা হিরণ।

উপজেলা বিএনপি’র সদস্য ওহিদ উল্লাহ ভূঁইয়ার পরিচালনায় পূর্ণমিলনীতে বক্তব্য রাখেন উপজেলা বিএনপি’র যুগ্ন আহবায়ক আবু তাহের মজুমদার, সদস্য খন্দকার মীর হোসেন মীরু, একেএম শাহ আলম, আব্দুর রাজ্জাক, কুমিল্লা মহানগর ওলামা দলের সভাপতি মাওলানা জিয়াউর রহমান। এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বিএনপি নেতা আবু সাইদ মেম্বার, আব্দুল্লাহ আল নোমান, বিপ্লব চৌধুরী ভানু, যুবদল নেতা দেলোয়ার হোসেন দেলু, বিএনপি নেতা আব্দুল কাদের মোল্লা বাবলু, রুহুল আমিন, আব্দুল জলিল, যুবদলের হেলাল মোল্লা, শাহজাহান, খোকন, পেয়ার আহম্মদ, ছাত্রদল নেতা এম দিদার, এ্যাডভোকেট কামরুল প্রমুখ। পূর্ণমিলনী শেষে কারামুক্ত বিএনপি নেতা সাজেদুর রহমান মোল্লা হিরণকে ফুল দিয়ে বরণ করে নেন নেতাকর্মীরা।